কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) হারেস ইবনে হারেস গামেদী (রাঃ) বলেন, মিনায় অবস্থানকালে আমি আমার পিতাকে জিজ্ঞাসা করিলাম, এই ভীড় কিসের? তিনি বলিলেন, ইহারা এক বে-দ্বীন ব্যক্তির চারিদিকে ভীড় করিয়া আছে। চাহিয়া দেখিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদিগকে তাওহীদের প্রতি দাওয়াত দিতেছেন, আর লোকেরা তাহা প্রত্যাখ্যান করিতেছে! (এসাবাহ) হযরত হাস্সান ইবনে সাবেত (রাঃ) বলেন, আমি একবার হজ্জ করিলাম! দেখিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ওয়াসাল্লাম লোকদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিতেছেন। আর তাঁহার সঙ্গীগণকে সাজা দেওয়া হইতেছে। আমি হযরত ওমর (রাঃ)এর নিকট যাইয়া দেখিলাম, (তিনি তখনও মুসলমান হন নাই) বনু আমর ইবনে মুআম্মালের এক দাসীকে সাজা দিতেছেন। তারপর যাইয়া যিন্নীরাহ (রাঃ)কে ধরিলেন এবং তাহাকেও সাজা দিতে লাগিলেন। (এসাবাহ) বনু শীইবান গোত্ৰকে দাওয়াত প্রদান হযরত আলী (রাঃ) বলেন, আল্লাহ তায়ালা যখন আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হুকুম দিলেন যে, ‘আপনি নিজেকে আরব গোত্রসমূহের নিকট পেশ করুন’, তখন তিনি মিনার উদ্দেশ্যে বাহির হইলেন! আমি ও হযরত আবু বকর (রাঃ) তাঁহার সঙ্গে ছিলাম। আমরা আরবদের এক মজলিসের নিকট গেলাম। হযরত আবু বকর (রাঃ) অগ্রসর হইলেন এবং সালাম দিলেন। হযরত আবু বকর (রাঃ) সর্বদা নেককাজে) অগ্রগামী থাকিতেন এবং তিনি আরবদের বংশ পরিচয় সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। সুতরাং তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কোন্‌ কাওমের লোক? তাহারা বলিল, আমরা রাবীআহ্‌ কাওমের লোক। তিনি জিজ্ঞাসা করিলেন, রাবীআের কোন্‌ বংশ? অতঃপর আবু নুআঈম (রহঃ) দীর্ঘ হাদীস বর্ণনা করিয়াছেন। উক্ত হাদীসে বর্ণিত হইয়াছে যে, হযরত আলী (রাঃ) বলিয়াছেন, তারপর আমরা শান্তি ও গান্তীর্যপূর্ণ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।