কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১৩৯ করিতেছি যে, আল্লাহর এবাদত কর, তাঁহার সহিত কাহাকেও শরীক করিও না এবং আল্লাহ ব্যতীত অপরাপর যে সকল অংশীদারদের তোমরা এবাদত করিয়া থাক উহাদিগকে পরিত্যাগ কর, আমার উপর ঈমান আনয়ন কর, আমাকে সত্য বলিয়া স্বীকার কর এবং আমার হেফাজত কর, যাহাতে আমি আল্লাহ প্রদত্ত পয়গাম মানুষের নিকট স্পষ্টর্পে পৌঁছাইতে পারি। হযরত রাবীআহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে টেরা চোখ বিশিষ্ট উজ্জ্বল বর্ণের এক ব্যক্তি ছিল, তাহার মাথায় দুইটি চুলের ঝুটি ও পরণে দুইটি আদনী চাদর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার দাওয়াত ও কথা শেষ করিবার পর সে বলিল, হে অমুক গোত্রের লোকেরা! এই ব্যক্তি তোমাদিগকে এই আহ্বান জানাইতেছে যে, তোমরা লাত ও ওষ্যা (এর প্রতি তোমাদের বিশ্বাস)কে ঘাড় হইতে নামাইয়া ফেল এবং বনু মালেক বিদআত ও গোমরাহীকে গ্রহণ কর। তোমরা তাহার কথা মানিও না এবং উহার প্রতি কর্ণপাত করিও না। হযরত রাবীআহ (রাঃ) বলেন, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করিলাম, আববাজান, কে এই ব্যক্তি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে চলিতেছে এবং তাহার কথাকে প্রতিহত করিতেছে? তিনি বলিলেন, সে তাঁহার চাচা আবদুল ওয্যা ইবনে আবদুল মুত্তালিব অর্থাৎ আবু লাহাব। (বিদায়াহ) মুদরিক (রহঃ) বলেন, আমি আমার পিতার সহিত হজ্জে গেলাম। আমরা মিনায় পৌছিয়া দেখলাম, একদল লোক ভীড় করিয়া আছে। আমি পিতাকে জিজ্ঞাসা করিলাম, এই ভীড় কিসের? পিতা বলিলেন, (নাউযুবিল্লাহ) এ ব্যক্তি একজন বে-দ্বীন। তারপর দেখিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন, হে লোকেরা, লা-ইলাহা ইল্লাল্লাহ পড়, সফলকাম হইবে। (তাবরানী) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।