কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) আলহামদুলিল্লাহ ও চৌত্ৰিশবার আল্লাহু আকবার পড়ার নিয়ম বাঁধিয়া লও! যদি তিনি তোমাদিগকে বাঁচাইয়া রাখেন তবে তোমরা পারস্যবাসীদের ঘর-বাড়ী দখল করিবে, তাহাদের মেয়েদেরকে বিবাহ করিবে এবং তাহাদের ছেলেদেরকে গোলাম বানাইবে। তাহারা ইহা শুনিয়া জিজ্ঞাসা করিল, আপনি কে? তিনি বলিলেন, আমি আল্লাহর রাসূল । অতঃপর তিনি সামনে অগ্নুসর হইলেন। বর্ণনাকারী কালবী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব সর্বদা তাঁহার পিছনে লাগিয়া থাকিত এবং সে লোকদেরকে বলিত, “তোমরা তাহার কথা গ্রহণ করিও না? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলিয়া যাইবার পর সে উক্ত কাওমের নিকট আসিলে তাহারা জিজ্ঞাসা করিল, তুমি কি এই লোকটির পরিচয় জান? সে বলিল, হাঁ, তিনি আমাদের বংশে সর্বোচ্চ ব্যক্তি। তোমরা তাঁহার সম্পর্কে কি জ্ঞানিতে চাহিতেছ? তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে তাহাকে অবহিত করিল এবং বলিল, তিনি এই দাবী করিতেছেন যে, তিনি আল্লাহর রাসূল। আবু লাহাব বলিল, সাবধান, তাহার কথার কোন গুরুত্ব দিও না, (নাউযুবিল্লাহ) সে একজন পাগল, উলটপালট যাহা মাথায় আসে বকিতে থাকে। তাহারা বলিল, পারস্য সম্পর্কে তাহার কথাবার্তা শুনিয়া আমাদেরও তাহাই মনে হইয়াছে। (বিদায়াহ) মিনায় বিভিন্ন গোত্ৰকে দাওয়াত প্ৰদান হযরত রাবীআহ ইবনে এবাদ (রাঃ) বলেন, আমি পিতার সহিত মিনায় অবস্থান করিতেছিলাম। আমি তখন যুবক ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আরব গোত্রের অবস্থানস্থলে আসিয়া বলিতেন, হে অমুক গোত্রের লোকেরা। আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল হিসাবে আগমন করিয়াছি। তোমাদিগকে আদেশ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।