হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১৩৭ জিনিস লইতে তোমাদের আগ্রহ আছে কি? তাহারা বলিল, কি সেই জিনিস? তিনি বলিলেন, তোমরা এই কথার সাক্ষ্য দাও যে, আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নাই, নামায কায়েম কর এবং আল্লাহর পক্ষ হইতে যাহা কিছু আসিয়াছে উহার প্রতি ঈমান আনয়ন কর। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আজলাহ (রহঃ) বলেন, আমার পিতা তাঁহার কাওমের বয়োবৃদ্ধদের নিকট হইতে বর্ণনা করিয়াছেন যে, কিন্দার লোকেরা বলিল, আপনি যদি সাফল্য লাভ করেন তবে আপনার পরে বাদশাহী আমাদেরকে দিবেন কি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বাদশাহী ত আল্লাহর, তিনি যাহাকে ইচ্ছা দিবেন। নাই! বর্ণনাকারী কালবী হইতে এইরূপ বর্ণিত হইয়াছে যে, তাহারা বলিল, আপনি কি আমাদিগকে আমাদের মা'বুদগুলি হইতে বিরত রাখিতে এবং সমগ্র আরবের সহিত আমাদের যুদ্ধ বাধাইতে আসিয়াছেন? আপনি নিজ কাওমের নিকট চলিয়া যান। আপনি যাহা লইয়া আসিয়াছেন আমাদের উহার কোন প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট হইতে চলিয়া আসিলেন এবং বকর ইবনে ওয়ায়েল গোত্রের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কোন্ কাওম? তাহারা বলিল, বকর ইবনে ওয়ায়েলের কাওম। তিনি জিজ্ঞাসা করিলেন, বকর ইবনে ওয়ায়েলের মধ্য হইতে কাহার বংশ? তাহারা বলিল, কায়েস ইবনে সা'লাবার বংশ। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের সংখ্যা কত? তাহারা বলিল, বালুকণার ন্যায়, অনেক। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের শক্তিসামর্থ্য কেমন? তাহারা বলিল, আমাদের কোন শক্তি সামর্থ্য নাই। আমরা পারস্যবাসীদের প্রতিবেশী, তাহাদের হাত হইতে না কাহাকেও রক্ষা করিতে পারি, আর না তাহাদের বিরুদ্ধে কাহাকেও আশ্রয় দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।