কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) বনু হানীফাকে দাওয়াত প্রদান হযরত আবদুল্লাহ ইবনে কা'ব ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হানীফার নিকট তাহাদের অবস্থানস্থলে গেলেন! তাহাদিগকে আল্লাহর প্রতি দাওয়াত দিলেন এবং নিজেকে তাহাদের নিকট পেশ করিলেন (যে, তোমরা আমাকে তোমাদের এলাকায় লইয়া যাও যাহাতে আমি আমার রব্বের পয়গাম পৌছাইতে পারি)। কিন্তু তাহারা এমন বিশীরূপে তাহা প্রত্যাখ্যান করিল যে, আরবের কোন গোত্র এরূপ করে নাই। (বিদায়াহ) বনু বকর গোত্রকে দাওয়াত প্রদান হযরত আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, আমি আপনার ও আপনার ভাইয়ের নিকট আমার হেফাজতের কোন ব্যবস্থা দেখিতেছি না, অতএব আপনি আগামীকল্য আমাকে বাজারে লইয়া যাইবেন কি? যাহাতে আরব গোত্ৰসমূহের অবস্থানস্থলে যাইয়া তাহাদের নিকট স্বস্তি লাভ করিতে পারি। সে সময় বাজারে আরব গোত্রসমূহের সমাগম ছিল। হযরত আব্বাস (রাঃ) বলেন, আমি বলিলাম, এই যে কিন্দাহ গোত্র ও তাহাদের দলের লোকেরা। ইয়ামান হইতে হজ্জে আগমনকারী সকল লোকের মধ্যে ইহারা শ্রেষ্ঠ । আর এই যে, বনু বকর ইবনে ওয়ায়েল গোত্রের অবস্থানস্থল, আর এই যে বনু আমের ইবনে সা'সাআ গোত্রের অবস্থান স্থল। আপনি ইহাদের মধ্য হইতে যাহাকে পছন্দ করেন গ্রহণ করুন। হযরত আব্বাস (রাঃ) বলেন, তিনি প্রথম কিন্দাহ গোত্রের নিকট গেলেন এবং জিজ্ঞাসা করিলেন, তোমরা কোন্‌ কাওমের লোক? তাহারা কোন্‌ বৎশের লোক? তাহারা বলিল, আমরা কিন্দাহ গোত্রের লোক। আমরা বনু আমর ইবনে মুআবিয়া খান্দানের। তিনি বলিলেন, কল্যাণকর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।