হায়াতুস্ সাহাবাহ্ রাঃ) ১৩৫ পর সে তাহাদিগকে খবরাখবর জিজ্ঞাসা করিলে তাহারা বলিল, বনু আবদুল মুত্তালিবের এক কোরাইশী যুবক আমাদের নিকট আসিয়াছিলেন। তিনি নিজেকে নবী বলিয়া দাবী করিতেছেন। আমাদিগকে এই আহবান জানাইয়াছেন যে, আমরা তাহাকে সাহায্য করি এবং তাহাকে নিজেদের দেশে লইয়া আসি। এই সংবাদ শুনিয়া বৃদ্ধলোকটি মাথায় হাত দিয়া বলিয়া উঠিল, হে বনি আমের, এই ভুলেরও কি কোন প্রতিকার আছে? উড়িয়া যাওয়া এই পাখীর লেজ কি আর ধরিতে পারিবে? (অর্থাৎ তোমরা এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করিয়া দিয়াছ।) সেই পাক যাতের কসম, যার হাতে অমুকের প্রাণ, কোন ইসমাঈলী কখনও মিথ্যা (নবুওয়াতের) দাবী করে নাই। তাঁহার দাবী সত্য দাবী, তোমাদের বোধ-বুদ্ধি কোথায় হারাইয়া গিয়াছিল? (বিদায়াহ) যুহরী (রহঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্দাহ গোত্রের অবস্থানস্থলে আসিলেন। তাহাদের মধ্যে মালীহ নামক তাহাদের সর্দারও উপস্থিত ছিল। তিনি তাহাদিগকে আল্লাহ তায়ালার প্রতি দাওয়াত দিলেন এবং নিজেকে তাহাদের নিকট পেশ করিলেন (যে, তোমরা আমাকে নিজেদের এলাকায় লইয়া যাও যাহাতে আমি আমার রব্বের পয়গাম পৌঁছাইতে পারি)। কিন্তু তাহারা সকলেই অস্বীকার করিল। বনু কাল্বকে দাওয়াত প্রদান মুহাম্মাদ ইবনে আবদুর রহমান ইবনে হুসাইন (রহঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুন আবদুল্লাহ নামক বনু কালবের এক খান্দানের নিকট আসিলেন। তাহাদিগকে আল্লাহর প্রতি দাওয়াত দিলেন এবং নিজেকে তাহাদের নিকট পেশ করিলেন। তিনি ইহাও বলিলেন, হে বনু আবদুল্লাহ, আল্লাহ তায়ালা তোমাদের পিতার জন্য অতি উত্তম নাম পছন্দ করিয়াছেন। কিন্তু তাহারা তাঁহার দাওয়াতকে গ্রহণ করিল না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।