কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) তাহাদের একজনের নাম হইল হাযান ইবনে আবদুল্লাহ এবং অপরজনের নাম মুআবিয়া ইবনে ওবাদাহ। আর যে তিনজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করিয়াছিলেন তাহাদের দুইজন হইলেন, সাহলের দুইপুত্র গিতরীফ ও গাতফান (রাঃ) এবং অপরজন হইলেন, ওরওয়া ইবনে আবদুল্লাহ (রাঃ) । (বিদায়াহ) যুহরী (রহঃ) হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমের ইবনে সা’সাআহ গোত্রের নিকট আসিলেন এবং তাহাদিগকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন এবং নিজেকে তাহাদের সম্মুখে পেশ করিলেন (যেন তাঁহাকে সাহায্য করে)। তাহাদের মধ্য হইতে বাইহারাহ ইবনে ফেরাস নামক এক ব্যক্তি বলিল, খোদার কসম, আমি যদি এই কোরাইশী যুবকের হাত ধরি তবে তাহার দ্বারা সমগ্র আরবকে শেষ করিয়া দিতে পারি। তারপর নবী করীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করিয়া বলিল, আমরা যদি আপনার আনুগত্য স্বীকার করি এবং অতঃপর আল্লাহ তায়ালা আপনাকে আপনার প্রতিপক্ষের উপর বিজয় দান করেন তবে আপনার পর শাসন ক্ষমতা আমাদের জন্য হইবে কি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেই ক্ষমতা আল্লাহর, তিনি যাহাকে ইচ্ছা দিবেন। বাইহারাহ বলিল, বাহ্‌, আমরা আপনার জন্য সমগ্র আরবের সম্মুখে বুক পাতিয়া দিব আর যখন আল্লাহ তায়ালা আপনাকে বিজয় দিবেন তখন ক্ষমতা অন্যের জন্য হইবে? আপনাকে সাহায্য করার আমাদের কোন প্রয়োজন নাই। সুতরাং তাহারা সকলেই অস্বীকার করিল। অতঃপর যখন লোকজন দেশে ফিরিয়া চলিল তখন বনু আমের ও তাহাদের এলাকায় ফিরিয়া গেল। তাহাদের এলাকায় একজন বৃদ্ধ ব্যক্তি ছিল। অত্যাধিক বয়স হওয়ার দরুন সে তাহাদের সহিত হজ্জে যাইতে অক্ষম ছিল। নিয়ম ছিল যে, তাহারা হজ্জ হইতে ফিরিয়া তাহাকে হজ্জ মৌসুমের সমস্ত ঘটনাবলী শুনাইত। অতএব এইবার হজ্জ হইতে ফিরিবার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।