হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১৩৩ আমার কাওমের নিকট (আশ্রিত) না হইতে তবে আমি তোমার গর্দান উড়াইয়া দিতাম। বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া উটের পিঠে আরোহণ করিলেন। আর খবীস বাইহারাহ লাঠি দ্বারা তাঁহার উটের কোমরে খোঁচা মারিল, যাহাতে উট লাফাইয়া উঠিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ হইতে মাটিতে পড়িয়া গেলেন। সেই সময় হযরত যুবাআহ বিনতে আমের ইবনে কূর্ত (রাঃ) সেখানে উপস্থিত ছিলেন তিনি তাহার বনু আমের গোত্রীয় চাচাত ভাইদের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণকারিণী মহিলাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। এই দৃশ্য দেখিয়া তিনি চিৎকার করিয়া বলিলেন, হে আমেরের সন্তানগণ! আজ হইতে আমের গোত্রের সহিত আমার কোন সম্পর্ক নাই। তোমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এরূপ ব্যবহার করা হইতেছে অথচ তোমাদের কেহ তাঁহাকে সাহায্য করিতেছে না। ইহা শুনিয়া হযরত যুবাআহ (রাঃ)এর তিনজন চাচাত ভাই বাইহারার উপর ঝাপাইয়া পড়িল এবং দুই ব্যক্তি বাইহারার সাহায্যে আগাইয়া আসিল। প্রথমোক্ত তিন ভাইয়ের প্রত্যেকেই ইহাদের একেকজনকে ধরাশায়ী করিয়া বুকের উপর চাপিয়া বসিল এবং তাহাদের দুইগালে খুব করিয়া চড় কষিয়া দিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিলেন, আয় আল্লাহ এই তিন ভাইয়ের উপর বরকত নাযিল করুন এবং এ তিনজনের উপর লা’নত বর্ষণ করুন! বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যকারী তিনজনই ইসলাম গ্রহণ করিয়াছেন এবং আল্লাহর রাস্তায়. শাহাদাত বরণের সৌভাগ্য লাভ করিয়াছেন। আর অপর তিনজন অভিশপ্ত হইয়া ধ্বংস হইয়াছে। বাইহারাকে যে দুইজন সাহায্য করিয়াছিল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।