কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) নিরাপত্তার ব্যবস্থা করিব, যাহাতে আপনি আপনার রবেবর পয়গাম পৌছাইতে পারেন। অতএব নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট হইতে অবতরণ করিয়া তাহাদের নিকট অবস্থান করিলেন। লোকেরা বাজারে বেচাকেনার কাজে মশগুল হইয়া, গেল। এমন সময় বাইহারাহ ইবনে ফেরাস কুশাইরী সেখানে আসিয়া উপস্থিত হইল। সে বলিল, আমি তোমাদের নিকট একজন অপরিচিত লোক দেখিতে পাইতেছি। কে এই লোকটি? তাহারা বলিল, ইনি মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ কোরাইশী। সে তিনি আমাদিগকে বলিয়াছেন যে, তিনি আল্লাহর রাসূল এবং আমাদের নিকট এই অনুরোধ জানাইয়াছেন যে, আমরা তাঁহাকে নিজের দেশে রবেবর পয়গাম পৌছাইতে পারেন। সে বলিল, তোমরা কি জবাব দিয়াছ? তাহারা বলিল, আমরা তাঁহাকে মারহাবা ও স্বাগত জানাইয়া বলিয়াছি যে, আমরা আপনাকে আমাদের দেশে লইয়া যাইব এবং আমরা নিজেদের জন্য যেরূপ নিরাপত্তার ব্যবস্থা করিয়া থাকি সেরূপ আপনার জন্য করিব। বাইহারাহ বলিল, এই বাজারের লোকদের মধ্যে তোমাদের অপেক্ষা অধিক খারাপ জিনিস লইয়া কেহ ঘরে ফিরিতেছে বলিয়া আমার মনে হয় না। তোমরা এমন কাজ করিতে উদ্যত হইতেছ যাহাতে সমস্ত লোক তোমাদিগকে বয়কট করিবে এবং সমগ্র আরব এক্যবদ্ধভাবে তোমাদের সহিত যুদ্ধ আরস্ত করিবে। তাহার কাওমই তাহাকে ভালরূপে জানে। কাওমের লোকেরা যদি তাহার মধ্যে কোন মঙ্গল দেখিত তবে তাহারাই সর্বাধিক ভাগ্যবান হইত। (নাউযুবিল্লাহ) সে কাওমের একজন কম আক্কেল লোক, যাহাকে তাহারা তাড়াইয়া দিয়াছে এবং মিথ্যাবাদী সাব্যস্ত করিয়াছে, আর তোমরা কিনা তাহাকে আশ্রয় দিবে এবং সাহায্য করিবে। কি ভুল সিদ্ধান্তই না তোমরা গ্রহণ করিয়াছ ! অতঃপর বাইহারাহ্‌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া বলিল, উঠ, তোমার কাওমের নিকট চলিয়া যাও। খোদার কসম, তুমি যদি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।