কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১৩১ নিষেধ করিয়া দিল। অতএব তাহাদের কেহই আর সাক্ষাৎ করিতে পারিল না। উক্ত ইহুদী মারা গেল। মৃত্যুর সময় তাহাকে লোকেরা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলিয়া স্বীকার করিতে এবং তাঁহার উপর ঈমান আনিতে শুনিল। (আবু নুআঈম) বনু কা’ব গোত্ৰকে দাওয়াত প্ৰদান আবদুর রহমান আমেরী (রহঃ) তাহার কাওমের কয়েকজন বুযুর্গ ব্যক্তি হইতে বর্ণনা করেন, তাহারা বলিয়াছেন যে, উকাযের বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কোন্‌ কাওমের লোক? বলিলাম, আমরা বনু আমের ইবনে সা’সাআ গোত্রের লোক। তিনি জিজ্ঞাসা করিলেন, বনু আমের হইতে কোন্‌ খান্দানের লোক? আমরা বলিলাম, বনু কা’ব ইবনে রাবীআহ্‌ খান্দানের। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের ক্ষমতা ও প্রতাপ কেমন? আমরা বলিলাম, আমাদের সম্মুখ হইতে কোন জিনিস তুলিয়া নিবার অথবা আমাদের আগুনে হাত সেঁকিবার সাহস কাহারও নাই। (অর্থাৎ আমরা অত্যন্ত বাহাদুর কাওম, কেহ আমাদের মুকাবিলা করিতে পারে না!) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আল্লাহর রাসূল, আমি যদি তোমাদের নিকট আসি তবে তোমরা আমার নিরাপত্তার ব্যবস্থা করিবে কি? যাহাতে আমি আমার রবেবর পয়গাম পৌঁছাইতে পারি। আমি তোমাদের কাহাকেও কোন বিষয়ে জবরদস্তি করিব না। তাহারা জিজ্ঞাসা করিল, আপনি কোরাইশের কোন্‌ খান্দান হইতে? তিনি বলিলেন, আবদুল মুত্তালিবের খান্দান হইতে। তাহারা বলিল, বনু আব্দে মানাফ আপনার সহিত কি ব্যবহার করিয়াছে? তিনি বলিলেন, তাহারাই ত সর্বপ্রথম আমাকে অস্বীকার করিয়াছে এবং তাড়াইয়া দিয়াছে। তাহারা বলিল, কিন্তু আমরা আপনাকে তাড়াইয়াও দিব না এবং আপনার প্রতি ঈমানও আনিব না। তবে আমরা আপনার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।