১৩০ হায়াতুস্ সাহাবাহ্ রাঃ) যদি আমি জয়লাভ করি তবে তোমাদের পূর্ণ এখতিয়ার থাকিবে। (আমার পক্ষ হইতে তোমাদের প্রতি কোন জবরদস্তি করা হইবে না৷) গোত্রের অধিকাংশ লোক বলিল, কতই না সুন্দর কথা! তবে আমরা আমাদের বাপ-দাদার মা'বুদদেরই পূজা করিব। তাহাদের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যক্তি বলিল, হে আমার কাওম, অন্যরা অগ্রগামী হইবার পূর্বে তোমরা এই ব্যক্তির প্রতি অগ্রগামী হও। খোদার কসম, আহলে কিতাবগণ বলিয়া থাকে যে, হারাম শরীফ হইতে একজন নবী আবির্ভূত হইবেন এবং তাহার আবির্ভাবের সময় ঘনাইয়া আসিয়াছে। কাওমের মধ্যে এক চক্ষু বিশিষ্ট একজন কানা লোক ছিল। সে বলিল, আস, আমার কথা শুন, যাহাকে তাহার কাওম বাহির করিয়া দিয়াছে, তোমরা তাহাকে আশ্রয় দিবে? তোমরা কি সমগ্র আরবের সহিত যুদ্ধের ঝুঁকি লইতে চাও? না, এমন কাজ করিতে যাইওনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিষন্ন মনে ফিরিয়া আসিলেন। কিন্দার লোকেরাও দেশে ফিরিয়া গেল। দেশে যাইয়া তাহারা কাওমের অন্যান্য লোকদের সহিত এই ব্যাপারে আলাপ আলোচনা করিল। এক ইহুদী শুনিয়া বলিল, তোমরা এক সুবর্ণ সুযোগ হারাইয়াছ। তোমরা যদি সর্বাগ্রে তাঁহার কথা মানিয়া লইতে তবে আরবের নেতৃত্ব লাভ করিতে। আমরা আমাদের ধর্মীয় কিতাবে তাঁহার দেহাবয়ব ও গুণাগুন সম্পর্কে বর্ণনা পাই। তারপর সেই ইহুদী কিতাব হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহাবয়ব ও গুণাগুন পড়িয়া শুনাইতে লাগিল এবং যাহারা তাঁহাকে দেখিয়াছিল তাহারা কিতাবের বর্ণনার সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু মিল রহিয়াছে বলিয়া স্বীকার করিল। অতঃপর ইহুদী বলিল, আমরা আমাদের কিতাবে ইহাও পাই যে, তিনি মন্ধায় আবির্ভূত হইবেন এবং ইয়াসরাব অর্থাৎ মদীনায় হিজরত করিবেন। এই সকল কথা শুনিয়া তাহারা একমত হইল যে, আগামী হজ্জের মৌসুমে তাঁহার সহিত সাক্ষাৎ করিবে। কিন্তু তাহাদের এক সরদার তাহাদিগকে সেই বৎসর হজ্জে যাইতে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।