কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১২৯ অনুসরণ করিল না। পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদীনায় আগমন করিলেন এবং বিদায়ী হজ্জে গেলেন তখন হযরত মাইসারাহ (রাঃ) তাঁহার সহিত সাক্ষাৎ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে চিনিতে পারিলেন। তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ ! আপনি যেদিন আমাদের অবস্থানস্থলের নিকট উট বসাইয়া নামিয়াছিলেন আমি সেই দিন হইতে আপনার অনুসরণের আগ্রহী ছিলাম। কিন্তু যাহা হইবার ছিল তাহাই হইয়াছে এবং আমার দেরীতে ইসলাম গ্রহণ করাই আল্লাহর ইচ্ছা ছিল। সেইদিন যাহারা তাহাদের কোথায় ঠিকানা হইয়াছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে কেহ দ্বীনে ইসলাম ব্যতীত অন্য ধর্মের উপর মারা যাইবে তাহার ঠিকানা জাহান্নাম হইবে। হযরত মাইসারাহ (রাঃ) বলিলেন, সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি আমাকে জাহান্নাম হইতে) বাঁচাইয়াছেন। তিনি ইসলাম গ্রহণ করিলেন এবং উত্তম মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করিলেন। হযরত আবু বকর (রাঃ) তাঁহার বড়ই সম্মান করিতেন। (আবু নুআঈম) কিন্দাহ গোত্ৰকে দাওয়াত প্ৰদান হযরত ইবনে রোমান ও হযরত আবদুল্লাহ ইবনে আবি বকর (রাঃ) বলেন, উকাযের মেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্দার লোকদের নিকট গমন করিলেন। তিনি তাহাদের ন্যায় নমু স্বভাবের আর কোন আরবগোত্র ইতিপূর্বে পান নাই। তিনি তাহাদের নমর ও সহাস্য ব্যবহার দেখিয়া তাহাদের সহিত কথা বলিতে লাগিলেন। তিনি বলিলেন, আমি তোমাদিগকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিতেছি যাহার কোন শরীক নাই এবং এই আহ্বান করিতেছি যে, তোমরা যেরূপ নিজেদের হেফাযত করিয়া থাক সেইরূপ আমার হেফাযত কর। অতঃপর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।