১২৮ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) আসিলেন। আর উক্ত কাওমের লোকেরাও তাহাদের বাড়ীর উদ্দেশে রওয়ানা হইয়া গেল। পথিমধ্যে হযরত মাইসারা (রাঃ) তাহাদিগকে বলিলেন, চল আমরা ‘ফাদাক’এ যাই। সেখানে ইহুদীরা আছে, তাহাদের নিকট এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করি। সুতরাং তাহারা ইহুদীদের নিকট যাইয়া জিজ্ঞাসা করিল। ইহুদীরা তাহাদের সম্মুখে একখানা কিতাব আনিয়া রাখিল এবং উহার মধ্য হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা পড়িয়া শুনাইতে লাগিল। উহাতে লেখা ছিল যে, (তিনি) নবী উনল্মী (নিরক্ষর) ও আরবী হইবেন। উটের পিঠে আরোহন করিবেন, সাধারণ রুটির টুকরা খাইয়া কালাতিপাত করিবেন। (অর্থাৎ সাধারণভাবে জীবনযাপন করিবেন।) না অতি লম্বা হবেন, না অতি খাট। তাঁহার চুল মুবারক না একেবারে কোঁকড়ানো আর না একেবারে সোজা হইবে। (বরং উভয়ের মাঝামাঝি হইবে৷) তাঁহার চোখে রক্তিম ডোরা থাকিবে। শরীরের রং হইবে সাদা লাল মিশ্রিত। অতঃপর ইহুদীরা বলিল, তোমাদিগকে যিনি দাওয়াত দিয়াছেন তিনি যদি এই রকমই হইয়া থাকেন তবে তোমরা তাঁহার দাওয়াতকে গ্রহণ কর এবং তাঁহার দ্বীনে দাখেল হইয়া যাও। আমরা হিংসার দরুন তাহার অনুসরণ করিতে পারিব না। উপরস্ত আমাদের সহিত তাঁহার অনেক বড় বড় যুদ্ধ সংঘটিত হইবে। সমগ্র আরব দুই দলে বিভক্ত হইবে _একদল করিবে। তোমরা তাঁহার অনুসারীদের দলভুক্ত হইয়া যাও। এই সকল কথা শুনিবার পর হযরত মাইসারাহ রাঃ) বলিলেন, হে আমার কাওম, এখন তো সবকিছু পরিষ্কার হইয়া গিয়াছে। কাওমের লোকেরা বলিল, আমরা আগামী হজ্জের মৌসুমে আসিয়া তাঁহার সহিত সাক্ষাৎ করিব। তারপর তাহারা দেশে ফিরিয়া গেল এবং তাহাদের গণ্যমান্য লোকদের সহিত উক্ত বিষয়ে আলোচনা করিল। তাহাদের গণ্যমান্য লোকেরা ইহাতে অসম্মতি প্রকাশ করিল এবং নিষেধ করিল! সুতরাৎ তাহাদের কেহই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।