হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১২৭ বনু আব্স গোত্ৰকে দাওয়াত প্ৰদান ওয়াবেসা আবসী (রহঃ)এর দাদা বলেন, আমরা মিনাতে জামরায়ে উলার নিকট মসজিদে খাইফের পাশে অবস্থান করিতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্নীতে আরোহন করিয়া মিনায় হারেসাহ (রাঃ) উপবিষ্ট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে দাওয়াত দিলেন। খোদার কসম, আমরা কবুল করি নাই। আর আমরা কবুল না করিয়া ভাল করি নাই। আমরা পূর্বেই তাঁহার সম্পর্কে ও হজ্জের মৌসুমে তাঁহার দাওয়াত সম্পর্কে শুনিয়াছিলাম। অবশেষে তিনি আমাদের নিকট আসিয়া আমাদিগকে দাওয়াত দিলেন ; কিন্তু আমরা তাহা গ্রহণ করিলাম না। আমাদের সহিত মাইসারাহ্ ইবনে মাসরুক আব্সীও ছিল। সে বলিল, আমি আল্লাহর নামে হলফ করিয়া বলিতেছি, আমরা যদি এই ব্যক্তিকে সত্য বলিয়া স্বীকার করিয়া লই এবং তাহাকে আমাদের এলাকায় লইয়া যাইয়া নিজেদের মাঝে রাখি তবে ইহা একটি বুদ্ধিমত্তার কাজ হইবে। আমি আল্লাহর নামে হলফ করিয়া বলিতেছি যে, তাঁহার কথা অবশ্যই (একদিন) বিজ্ঞয় লাভ করিবে এবং সমগ্র দুনিয়ায় পৌছিয়া যাইবে। কাওমের লোকেরা বলিল, রাখ তোমার কথা, এমন কথা কেন পেশ করিতেছ, যাহা গ্রহণ করিবার ক্ষমতা আমাদের নাই। হযরত মাইসারা (রাঃ)এর কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে তাহার প্রতি একটু আশার সঞ্চার হইল। অতএব তিনি তাহার সহিত কথা বলিলেন। হযরত মাইসারা (রাঃ) বলিলেন, আপনার কথা কতই না সুন্দর, কতই না নূরান্বিত! কিন্ত (কি করিব) আমার কাওম আমার বিরোধিতা করিতেছে। আর আপন কাওমকে লইয়াই যখন মানুষকে চলিতে হয় তখন যদি কাওমই সাহায্য করিতে প্রস্তুত না হয় তবে শত্রুর নিকট আশা করা ত আরো দূরের ব্যাপার। ইহা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।