কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) তাহাদের অবস্থান সম্পর্কে খোঁজ লইয়া তাহাদের নিকট গমন করিতেন। এইভাবে খোঁজ করিতে করিতে একবার তিনি বনু আমের ইবনে সানসাআ নামক গোত্রের নিকট পৌছিলেন। তাহারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কষ্ট দিল যাহা তিনি আর কাহারও নিকট হইতে পান নাই! এমনকি তিনি যখন তাহাদের নিকট হইতে ফিরিয়া চলিলেন তখন তাহারা পিছন হইতে তাঁহাকে পাথর নিক্ষেপ করিতে লাগিল। অতঃপর তিনি বনু মুহারিব ইবনে খাসাফাহ গোত্রের নিকট পৌছিলেন। তাহাদের মধ্যে একশত বিশ বৎসর বয়স্ক এক বৃদ্ধ ব্যক্তিকে পাইয়া তাহার সহিত কথা বলিলেন এবং তাহাকে ইসলামের প্রতি দাওয়াত দিলেন, আর তাহাকে এই আহবান জানাইলেন যে, আমাকে হেফাজত কর, যাহাতে আমি আমার রবেবর পয়গাম পৌঁছাইতে পারি। বৃদ্ধ লোকটি বলিল, আরে মিয়া! তোমার কাওম তোমার সম্পর্কে ভাল জানে। খোদার কসম, যে ব্যক্তি তোমাকে লইয়া ঘরে ফিরিবে সে হজ্জে আগমনকারী সকলের মধ্যে সর্বাপেক্ষা খারাপ জিনিস লইয়া ফিরিবে। (নাউযুবিল্লাহ) আমাদের নিকট হইতে দূর হও, এখান হইতে সরিয়া যাও। আবু লাহাব সেখানে দাঁড়াইয়া মুহারিবী বৃদ্ধটির কথাবার্তা শুনিতেছিল। সে বৃদ্ধকে বলিল, এই হজ্জ মৌসুমে সমবেত সকল লোক যদি তোমার ন্যায় হইত তবে সে যে দ্বীনের উপর কায়েম রহিয়াছে উহা পরিত্যাগ করিয়া দিত। নাউযুবিল্লাহ) এই লোকটি বেঁ-দ্বীন ও মিথ্যাবাদী । বৃদ্ধটি বলিল, খোদার কসম, তুমিই তাহার সম্পর্কে ভাল জানিবে, কারণ সে তোমারই ভাতিজা, তোমারই আত্মীয় । অতঃপর বৃদ্ধ বলিল, হে আবু ওতবাহ, আমার মনে হয় তাহার মস্তিষ্ক বিকৃতি ঘটিয়াছে। আমাদের সহিত স্বগোত্ৰীয় এক ব্যক্তি আছে, যে উহার চিকিৎসা করিতে পারে। আবু লাহাব তাহার কথার কোন জবাব দিল না। তবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোন আরব গোত্রের নিকট দাঁড়াইতে দেখিত, আবু লাহাব চিৎকার করিয়া বলিত, এই ব্যক্তি বে-দ্বীন, মিথ্যাবাদী। (আবু নুআঈম) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।