কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১২৫ অর্থাৎ, হে লোকসকল, ভোর হইতেই শক্ত আক্রমণ করিয়া বসিবে। সুতরাং এখানে সমবেত হও। অতএব সকলেই সমবেত হইল। কেহ ত নিজেই উপস্থিত হইল, আর যে নিজে আসিতে পারিল না সে তাহার প্রতিনিধি পাঠাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আবদুল মুত্তালিবের সন্তানগণ ! হে ফেহেরের সন্তানগণ! হে কা’বের সন্তানগণ ! তোমরা বল, আমি যদি তোমাদিগকে এই সংবাদ দেই যে, ‘এই পাহাড়ের পাদদেশে এক অশ্বারোহী শত্রুবাহিনী তোমাদের উপর আক্ৰমন করিতে চাহিতেছে’, তবে কি তোমরা আমার কথা সত্য বলিয়া মনে করিবে? তাহারা বলিল, হাঁ, আপনার কথাকে সত্য মনে করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমাদিগকে আগত এক ভয়াবহ আযাবের ভয় প্রদর্শন করিতেছি। ইহা শুনিয়া আবু লাহাব বলিল, (নাউযুবিল্লাহ) ধ্বংস হউক তোমার সারাদিন। আমাদিগকে কি এইজন্য ডাকিয়াছ? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ্‌ তায়ালা সূরা লাহাব নাযিল করিলেন। (বিদায়াহ) হজ্জের মৌসুমে আরব গোত্রসমূহকে দাওয়াত প্রদান হযরত আবদুল্লাহ ইবনে কা’ব ইবনে মালেক (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত প্রাপ্তির পর তিন বৎসর পর্যন্ত গোপনে দাওয়াত প্রদান করিয়াছেন। চতুর্থ বৎসর প্রকাশ্যে দাওয়াত দিতে আরম্ভ করেন। দশ বৎসরকাল তিনি এই প্রকাশ্য দাওয়াতের কাজ করিতে রহিলেন। হজ্জের মৌসুমে, উকায, মাজান্নাহ ও যিলমাজায নামক বাজারসমূহে লোকদের অবস্থানস্থলে গমন করিতেন এবং তাহাদিগকে আহবান করিতেন যেন, তাঁহাকে সাহায্য ও হেফাজত করে, যাহাতে তিনি আপন রবেবর পয়গাম পৌঁছাইতে পারেন, বিনিময়ে তাহারা বেহেশত পাইবে। কিন্ত তাঁহাকে সাহায্য করিবে এমন একজন লোকও তিনি পাইতেন না। এইরূপে তিনি এক এক গোত্রের পরিচয় ও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।