কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) সন্তানগণ ! ইহা শুনিয়া বনু আদি ইবনে কা’ব, বনু সাহ্‌ম ও বনু জুমাহ ইবনে আমর ইবনে হুসাইস ইবনে কা’ব ইবনে লুআইগণ চলিয়া গেল। তিনি বলিলেন, হে কেলাব ইবনে মুররাহ এর সন্তানগণ ! ইহা শুনিয়া বনু মাখযুম ইবনে ইয়াকযাহ ইবনে মুররাহ ও বনু তাইম ইবনে মুররাহগণ চলিয়া গেল। তিনি বলিলেন, হে কুসাই এর সন্তানগণ ! ইহা শুনিয়া বনু যোহরা ইবনে কেলাবগণ চলিয়া গেল। তিনি বলিলেন, হে আবদে মানাফের সন্তানগণ ! ইহা শুনিয়া বনু আব্দেদ দার ইবনে কুসাই, বনু আসাদ ইবনে আব্দিল ওষ্যা ইবনে কুসাই ও বনু আব্দ ইবনে কুসাইগণ চলিয়া গেল। আবু লাহাব বলিল, এই যে আব্দে মানাফের সন্তানগণ আপনার নিকট উপস্থিত, কি বলিবেন, বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তায়ালা আমাকে হুকুম করিয়াছেন, যেন আমি আমার নিকট আত্মীয়দের ভয় প্রদর্শন করি। আর তোমরা কোরাইশের মধ্য হইতে আমার সর্বাপেক্ষা নিকট আত্রীয়। দুনিয়া-আখেরাতে আল্লাহর নিকট আমি তোমাদের জন্য কিছুই করিতে পারিব. না যতক্ষণ না তোমরা লা-ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করিয়া লইবে। তোমরা যদি এই কলেমা স্বীকার করিয়া লও তবে আমি তোমাদের পক্ষে তোমাদের রবেবের নিকট সাক্ষ্য দিতে পারিব এবং সমগ্র আরব তোমাদের অনুগত হইবে, সমগ্র অনারব তোমাদের সামনে নতিস্বীকার করিবে। আবু লাহাব বলিল, (নাউযুবিল্লাহ) ধ্বংস হউক তোমার। এইজন্যই কি আমাদিগকে ডাকিয়াছ? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা ‘তাব্বাত ইয়াদা’ সূরা নাযিল করিলেন। আল্লাহ তায়ালা বলিতেছেন, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হইয়াছে। (কান্য) হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত আছে যে, আল্লাহ তায়ালা যখন এই আয়াত নাযিল করিলেন - CNL at 3 তখন নবী করীম সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম আসিয়া ‘সাফা’ পাহাড়ে চড়িলেন এবং উচ্চস্বরে আওয়াজ দিলেন ॥$ ০5 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।