কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) ১২৩ মুহাম্মাদ ইবনে লাবীদ বলেন, ইয়াস ইবনে মুআয (রাঃ)এর ইন্তেকালের সময় আমার কাওমের যাহারা তাহার নিকট উপস্থিত ছিল তাহারা আমাকে বলিয়াছে যে, তাহারা হযরত ইয়াস (রাঃ)কে মৃত্যুর সময় বারংবার লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও সুবহানাল্লাহ পড়িতে শুনিয়াছে। অতএব মুসলমান অবস্থায় যে তাঁহার মৃত্য হইয়াছিল, এই ব্যাপারে কাহারও সন্দেহ রহে নাই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে ইসলামের কথা শুনিয়া সেই মজলিসেই ইসলাম গ্রহণ করিয়াছিলেন। (কানযুল উম্মাল) জনসমাবেশে দাওয়াত প্রদান নিকট আত্মীয়দিগকে ইসলামের দাওয়াত হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আল্লাহ তায়ালা যখন এই আয়াত নাযিল করিলেন - PIL Ite 5551 অর্থ ?ঃ আপনার নিকট আত্মীয়দের ভয় প্রদর্শন করুন। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইয়া মারওয়া পাহাড়ে আরোহনপূর্বক উচ্চকণ্তে বলিলেন, হে ফেহেরের বংশধরগণ ! আওয়াজ শুনিয়া সকল কুরাইশ সমবেত হইল। আবু লাহাব ইবনে আবদুল মুত্তালিব বলিল, এই যে ফেহেরের বংশধরগণ আপনার নিকট উপস্থিত হইয়াছে। আপনি কি বলিবেন, বলুন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে গালিবের সন্তানগণ ! ইহা শুনিয়া ফেহেরের বংশ হইতে মুহারিব ও হারিসের সন্তানগণ চলিয়া গেল। তিনি বলিলেন, হে লুআই ইবনে গালিবের সনম্তানগণ ! ইহা শুনিয়া বনু তাইমিল আদরাম ইবনে গালিবগণ চলিয়া গেল। তিনি বলিলেন, হে কা’ব ইবনে লুআই-এর সন্তানগণ! ইহা শুনিয়া বনু আমের ইবনে লুআইগণ চলিয়া গেল। তিনি বলিলেন, হে মুররাহ ইবনে কা’ব এর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।