১২২ হায়াতুস্ সাহাবাহ্ রাঃ) আবুল হাইসার ও বনু আবদুল আশহালের কতিপয় যুবককে দাওয়াত প্রদান বনু আবদুল আশহালের মাহমুদ ইবনে লাবীদ বলেন, আবুল হাইসার আনাস ইবনে রাফে’ যখন (মদীনা হইতে) মক্কায় আসিল তখন তাহার সহিত বনু আশহাল গোত্রের কতিপয় যুবকও আসিল। তাহাদের মধ্যে ইয়াস ইবনে মুআয (রাঃ)ও ছিলেন। তাহারা আপন কাওম খাযরাজের পক্ষ হইতে কোরাইশদের সহিত মিত্রতা স্থাপনের জন্য আসিয়াছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম তাহাদের আগমনের সংবাদ পাইয়া তাহাদের নিকট যাইয়া বসিলেন এবং বলিলেন, তোমরা যে উদ্দেশ্যে আসিয়াছ তাহা অপেক্ষা উত্তম কথা তোমাদেরকে বলিব কি? তাহারা বলিল, তাহা কি? তিনি বলিলেন, আমি আল্লাহর রসূল, আল্লাহ তায়ালা আমাকে তাঁহার বান্দাদের প্রতি প্রেরণ করিয়াছেন, যেন আমি এবাদত করে এবং তাঁহার সহিত কাহাকেও শরীক না করে। তিনি আমার উপর কিতাব নাযেল করিয়াছেন। অতঃপর তিনি তাহাদের নিকট ইসলামের সৌন্দর্য সম্পর্কে আলোচনা করিলেন এবং তাহাদিগকে কোরআন পড়িয়া শুনাইলেন। উঠতি বয়সের যুবক ইয়াস ইবনে মুআয (রাঃ) বলিলেন, হে আমার কাওম, খোদার কসম, তোমরা যে উদ্দেশ্যে আসিয়াছ, এই কথাগুলি তাহা অপেক্ষা উত্তম। ইয়াসের কথা শুনিয়া আবুল হাইসার আনাস ইবনে রাফে’ এক মুষ্টি কঙ্কর লইয়া তাহার মুখের উপর মারিল এবং বলিল, তোমার কথা রাখ, আমার জীবনের কসম, আমরা ত অন্য কাজের জন্য আসিয়াছি। হযরত ইয়াস নিরব হইয়া গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামও সেখান হইতে উঠিয়া চলিয়া গেলেন। এ সকল লোকও মদীনায় ফিরিয়া গেল। অতঃপর আওস ও খাযরাজ উভয় গোত্রের মধ্যে বুআস নামক (এতিহাসিক) যুদ্ধ আরস্ত হইয়া গেল। ইহার কিছুকাল পরেই হযরত ইয়াস ইবনে মুআয (রাঃ)এরও ইন্তেকাল হইয়া গেল। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।