কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১২১ আপন্মার প্রতি ঈমান আনিব না (নাউযুবিল্লাহ)। কোরাইশগণ এই ধরনের কথাবার্তা আরম্ভ করিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম সেখান হইতে উঠিয়া দাড়াইলেন। তাঁহার ফুফু আতেকা বিনতে আবদুল মুত্তালিবের ছেলে_আবদুল্লাহ ইবনে আবি উমাইয়্যাহ ইবনে মুগীরাহ ইবনে আবদুল্লাহ ইবনে ওমর ইবনে মাখযুমও তাঁহার সহিত উঠিল এবং বলিল, হে মুহাম্মাদ, আপনার কাওম আপনার নিকট মালদৌলত, সরদারী ও বাদশাহী পেশ করিল, কিন্তু আপনি কিছুই গ্রহণ করিলেন না। তারপর তাহারা নিজেদের জন্য কিছু জিনিস চাহিল, যাহাতে আল্লাহর নিকট আপনার মর্যাদা কতখানি তাহা বুঝিতে পারে, আপনি তাহাও করিলেন না। অতঃপর তাহারা এই দাবী জানাইয়াছে যে, আপনি তাহাদিগকে যে আযাবের ভয় দেখাইতেছেন তাহা জলদি লইয়া আসুন। খোদার কসম, আপনি যদি আকাশ পর্যন্ত সিড়ি স্থাপন করিয়া দেন, তারপর সেই সিড়িতে পা রাখিয়া আমার চোখের সামনে আকাশে উঠিয়া যান, আর আকাশ হইতে খোলা কিতাব লইয়া নামিয়া আসেন এবং চারজন ফেরেশতা আপনার সহিত নামিয়া আসিয়া আপনার কথার সত্যতা সম্পর্কে সাক্ষ্য দেয় তবে আমি. ঈমান আনিব। আর খোদার কসম, আপনি যদি এরূপ করিতে সক্ষমও হন, তথাপি আমার ধারণা হয়, আমি আপনাকে সত্য বলিয়া মানিতে পারিব না। এই বলিয়া সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে চলিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিষন্ন মনে আফসোসের সহিত ঘরে ফিরিয়া আসিলেন। কারণ, একে ত কাওমের লোকেরা যখন তাঁহাকে ডাকিল তখন তাহাদের ঈমান আনার ব্যাপারে মনে যে আশার সঞ্চার হইয়াছিল, তাহা পূর্ণ হইল না, দ্বিতীয়তঃ দেখিলেন, তাহারা দিন দিনই দূরে সরিয়া যাইতেছে। (তফসীরে ইবনে কাসীর) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।