কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১২০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) বলিব। আর যদি তোমরা তাহা প্রত্যাখ্যান কর তবে আমি আল্লাহ্‌ তায়ালার হুকুমের অপেক্ষায় সবর করিব। আল্লাহ তায়ালাই আমার ও তোমাদের মধ্যে ফয়সালা করিবেন। তাহারা বলিল, তবে আপনি আমাদের মাথার উপর আসমান ভাঙ্গিয়া ফেলুন, যেমন আপনি দাবী করিয়া থাকেন যে, আপনার রব্ব ইচ্ছা করিলে এমন করিতে পারেন। আপনি এইরূপ করিয়া না দেখাইলে আমরা আপনার উপর কখনই ঈমান আনিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা ত আল্লাহর কাজ, তিনি ইচ্ছা করিলে তোমাদের সহিত এইরূপ করিতেও পারেন। তাহারা বলিল, হে মুহাম্মাদ, আপনার রব্ব কি ইহা জানিতেন না যে, আমরা আপনার সহিত বসিব এবং আপনার নিকট এতক্ষণ যাহা চাহিয়াছি তাহা চাহিব এবং যাহা দাবী করিয়াছি তাহা দাবী করিব? অতএব তিনি পূর্ব হইতেই আপনাকে জানাইয়া দিতেন এবং আপনি আমাদিগকে কি জবাব দিবেন তাহা শিখাইয়া দিতেন, আর ইহাও বলিয়া দিতেন যে, আমরা যদি আপনার কথা না মানি তবে তিনি আমাদের সহিত কি ব্যবহার করিবেন? আমরা এই সংবাদ পাইয়াছি যে, ইয়ামামার রহমান নামক এক ব্যক্তি আপনাকে এই সকল কথা শিক্ষা দিতেছে। খোদার কসম, আমরা রহমানের উপর কোনদিন ঈমান আনিব না। হে মুহাম্মাদ, আমরা আপনাকে সর্বপ্রকার সুযোগ দান করিয়াছি, কিছুই বাকী রাখি নাই। শুনিয়া রাখুন, খোদার কসম, আমরা এইবার আপনাকে রেহাই দিব না। এযাবৎ আপনি আমাদের সহিত যাহা করিয়াছেন, আমরা তাহার প্রতিশোধ লইয়া ছাড়িব। ইহাতে হয়ত আমরা আপনাকে ধ্বংস করিয়া দিব অথবা আপনি আমাদিগকে ধ্বংস করিয়া দিবেন। এমন সময় তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি বলিয়া উঠিল, আমরা ফেরেশতাদের এবাদত করি, যাহারা আল্লাহর কন্যা (নাউযুবিল্লাহ)। অপর একজন বলিল, যতক্ষণ আপনি আল্লাহ তায়ালা ও ফেরেশতাগণকে দলে দলে আমাদের সম্মুখে আনিয়া হাজির না করিধেন ততক্ষণ আমরা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।