হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১১৯ অনুযায়ী সত্যই তিনি আপনাকে রাসূল বানাইয়া পাঠাইয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমাকে এই কাজের জন্য পাঠানো হয় নাই। আমি তোমাদের নিকট তাহাই লইয়া আসিয়াছি যাহা আল্লাহতায়ালা আমাকে দিয়া পাঠাইয়াছেন। তিনি আমাকে যাহা দিয়া পাঠাইয়াছেন আমি তাহা তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছি। যদি তোমরা উহা গ্রহণ কর তবে দুনিয়া আখেরাতে তোমরা খোশনসীব হইবে। আর যদি প্রত্যাখ্যান কর তবে আমি আল্লাহ তায়ালার হুকুমের অপেক্ষায় সবর করিব। তিনিই আমার ও তোমাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। তাহারা বলিল, আপনি যদি আমাদের জন্য ইহা করিতে রাজী না হন তবে আপনার নিজের জন্য করুন। আপনি আপনার রব্বের নিকট আপনার কথা সত্য বলিয়া সাক্ষ্য দান করেন এবং আপনার পক্ষ হইতে আমাদের প্রশ্নাদির জবাব দান করেন। আর এই প্রার্থনা করুন যেন,তিনি আপনাকে বাগ-বাগিচা, ধনভাণ্ডার ও স্বর্ণ-রূপার মহলসমূহ বানাইয়া দেন যাহাতে আপনাকে এই কষ্ট-ক্লেশ করিতে না হয় যাহা আমরা দেখিতেছি। অর্থাৎ আপনাকে বাজারে যাইতে হয় এবং আমাদের ন্যায় আপনাকে জীবিকার সন্ধান করিতে হয়। আপনার রব্ব যদি এইরূপ করেন, তবে আমরা জানিতে পারিব যে, আপনার রবেবর নিকট আপনার উচ্চ মর্যাদা রহিয়াছে এবং আপনার দাবী অনুসারে সত্যই আপনি রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি না এরূপ করিব, আর না আমি এমন ব্যক্তি, যে তাহার রব্বের নিকট এই সকল বিষয় প্রার্থনা করে এবং না আমাকে তোমাদের নিকট এই কাজের জন্য পাঠানো হইয়াছে। বরং আল্লাহ তায়ালা আমাকে সুসংবাদদানকারী ও ভীতিপ্রদর্শনকারী হিসাবে পাঠাইয়াছেন। আমি যাহা লইয়া আসিয়াছি ‘যদি তোমরা তাহা গ্রহণ কর তবে দুনিয়া আখেরাতে তোমাদের সুনসীবই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।