কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) আল্লাহ তায়ালা আমাকে তোমাদের নিকট একজন রাসূল হিসাবে পাঠাইয়াছেন এবং তিনি আমার উপর কিতাব নাযিল করিয়াছেন। আর আমাকে আদেশ করিয়াছেন যেন আমি তোমাদের মধ্যে যে মান্য করিবে তাহাকে সুসংবাদ দান করি এবং যে অমান্য করিবে তাহাকে ভীতি প্রদর্শন করি। অতএব আমি তোমাদিগকে আমার রবেবর পয়গাম পৌছাইয়া দিয়াছি এবং তোমাদের কল্যাণ কামনা করিয়াছি। আমি তোমাদের নিকট যাহা কিছু আনয়ন করিয়াছি যদি তোমরা উহা গ্রহণ কর তবে দুনিয়া-আখেরাতে তোমরা খোশনসীব হইবে। আর যদি তোমরা উহা প্রত্যাখ্যান কর তবে আমি আল্লাহ তায়ালার হুকুমের অপেক্ষায় সবর করিব। তিনিই আমার ও তোমাদের মাঝে ফয়সালা করিয়া দিবেন। কোরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাব শুনিয়া বলিল, হে মুহাম্মাদ, আমরা যাহা কিছু আপনার সামনে পেশ করিলাম যদি আপনি তাহা গ্রহণ না করেন তবে আপনি ত ভালরূপেই জানেন, আমাদের ন্যায় এরূপ সংকীর্ণ শহরের অধিবাসী, মালদৌলতে কম ও কষ্টকর জীবন যাপনকারী আর কেহ নাই। অতএব আপনাকে যিনি এই দাওয়াত দিয়া পাঠাইয়াছেন আপনার সেই রবেবর নিকট আমাদের জন্য প্রার্থনা করুন, যেন এই পাহাড়সমূহকে যাহা আমাদের শহরকে সংকীর্ণ করিয়া রাখিয়াছে, সরাইয়া দেন এবং আমাদের শহরকে প্রশস্ত করিয়া দেন, সিরিয়া ও ইরাকের ন্যায় আমাদের এলাকায় নহর প্রবাহিত করিয়া দেন। আর আমাদের মৃত বাপ-দাদাদের জীবিত করিয়া দেন এবং যাহাদেরকে জীবিত করিবেন তাহাদের মধ্যে যেন কুসাই ইবনে কেলাবও থাকেন, কেননা তিনি অত্যন্ত সত্যবাদী বুযুর্গ ছিলেন। আমরা তাহাদিগকে আপনার কথা সত্য কি মিথ্যা, তাহা জিজ্ঞাসা করিয়া লইব। আপনি যদি আমাদের এই সকল দাবী পূরণ করেন এবং আমাদের মৃত পূর্বপুরুষগণ জীবিত হইয়া আপনার সত্যতা স্বীকার করেন তবে আমরাও আপনাকে সত্য মানিয়া লইব। আর আমরা ইহাও বুঝিতে পারিব যে, আল্লাহর নিকট আপনার যথেষ্ট মর্যাদা রহিয়াছে এবং আপনার কথা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।