হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১১৭ চাহিতেন যে, তাহারা হেদায়াত পাইয়া যাক। তাহাদের কষ্ট ও ধ্বংস তাঁহার জন্য দুঃসহনীয় ছিল। সুতরাং তিনি দ্রুত মজলিসে আসিয়া তাহাদের নিকট বসিলেন। তাহারা বলিল, হে মুহাম্মাদ, আমরা আপনাকে লোক পাঠাইয়া এইজন্য ডাকাইয়াছি যাহাতে আপনাকে বুঝানোর ব্যাপারে আমাদের চেষ্টার কোনরূপ ক্রটি না থাকে এবং লোকেরাও বুঝিয়া লয় যে, আমরা এই ব্যাপারে সর্বাতমুক চেষ্টা করিয়াছি। খোদার কসম, আপনি আপনার কাওমের মধ্যে এমন বিশৃজ্খলা সৃষ্টি করিয়াছেন যাহা আরবের মধ্যে আর কেহ করিয়াছে বলিয়া আমাদের জানা নাই। আমাদের বাপ-দাদাদের নিন্দা করিয়াছেন, তাহাদের ধর্মকে খারাপ বলিয়াছেন, তাহাদিগকে বেঅকুফ বলিয়াছেন, তাহাদের মা’বুদগুলির নিন্দা করিয়াছেন, তাহাদের এক্যে ফাটল ধরাইয়া দিয়াছেন এবং এমন কোন খারাবি অবশিষ্ট নাই যাহা আমাদের ও আপনার মাঝে আপনি আনয়ন করেন নাই। আপনার এই সকল কথার উদ্দেশ্য যদি ধনসম্পদের প্রত্যাশা হইয়া থাকে তবে আমরা আপনার জন্য এত পরিমাণ ধনসম্পদ জমা করিয়া দিব যে, আপনি আমাদের মধ্যে সর্বাপেক্ষা ধনবান হইয়া যাইবেন। যদি আপনি সরদারীর প্রত্যাশী হন তবে আমরা আপনাকে আমাদের সরদার বানাইয়া লইব। আর যদি আপনি বাদশাহী চাহিয়া থাকেন তবে আমরা আপনাকে আমাদের বাদশাহ বানাইয়া লইব। আর যদি আপনার দ্বারা যাহা কিছু হইতেছে তাহা এমন কোন জ্বীন-ভূতের আছরের দরুন হইয়া থাকে যাহাকে দূর করিতে আপনি অক্ষম হইয়া পড়িয়াছেন, তবে আমরা উহার চিকিৎসায় আমাদের যাবতীয় ধনসম্পদ ব্যয় করিতে থাকিব, যতক্ষণ না আপনি সুস্থ হইবেন অথবা আমরা অক্ষম বলিয়া সাব্যস্ত হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা যাহা বলিতেছ, উহার কোনটাই আমাদের মধ্যে নাই। আমি তোমাদের নিকট যে দাওয়াত লইয়া আসিয়াছি উহার দ্বারা উদ্দেশ্য না তোমাদের ধনসম্পদ, না তোমাদের সরদারী আর না তোমাদের উপর বাদশাহী, বরং www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।