১১৬ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ওয়াসাল্লামের সংবাদ পাইলেন। তাহারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলে তিনি তাহাদের নিকট ইসলাম পেশ করিলেন এবং তাহাদিগকে কোরআন পড়িয়া শুনাইলেন। উভয়ে ইসলাম গ্রহণ করিলেন এবং তাহারা ওতবা ইবনে রাবীআহ এর নিকট না যাইয়া মদীনায় ফিরিয়া গেলেন। আর তাহাদের দ্বারাই সর্বপ্রথম মদীনায় ইসলামের আগমন ঘটিল। (ইবনে সা'দ) নবী করীম (সাঃ) কর্তৃক দুইয়ের অধিক জামাতকে দাওয়াত প্রদান হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাবীআর দুইপুত্_ওতবাহ ও শাইবাহ, আবু সুফিয়ান ইবনে হারব, বনু আব্দিদ দারের এক ব্যক্তি, বনুল আসাদের আবুল বাখতারী, আসওয়াদ ইবনে আবদুল মুত্তালিব ইবনে আসাদ, যামআহ ইবনে আসওয়াদ, ওলীদ ইবনে মুগীরাহ, আবু জেহেল ইবনে হেশাম, আবদুল্লাহ ইবনে আবি উমাইয়াহ, উমাইয়াহ ইবনে খালাফ, আস ইবনে ওয়ায়েল ও হাজ্জাজ সাহমীর দুই পুত্ৰ_নুবাইহ ও মুনাব্বাহ-_ইহারা সকলে সূর্যাস্তের পর কা’বার পিছনে সমবেত হইল । নিজেদের মধ্যে পরামর্শ করিবার পর তাহারা এই সিদ্ধান্ত গ্রহণ করিল যে, তোমরা (হযরত) মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে ডাকাইয়া আনিয়া তাহার সহিত আলাপ আলোচনা কর। তাহার সহিত এমনভাবে বিতর্ক কর যাহাতে লোকেরা বুঝিতে পারে যে, তোমরা পূর্ণ চেষ্টা করিয়া, কোনরূপ ক্রটি কর নাই। অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠানো হইল এবং বলা হইল যে, আপনার কাওমের নেত্স্থানীয় ব্যক্তিগণ আপনার সহিত আলাপ আলোচনা করার জন্য সমবেত হইয়াছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করিলেন, তাহাদের মনে হয়ত ইসলাম গ্রহণের আগ্রহ হইয়াছে। কারণ তিনি তাহাদের ইসলাম গ্রহণের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। মনে-প্রাণে ইহাই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।