কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১১৫ হযরত ওসমান (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারে আরকামে প্রবেশের পূর্বে প্রথম যুগেই ইসলাম গ্রহণ করিয়াছিলেন। (ইবনে সা'দ) হযরত আম্মার ও হযরত সোহাইব (রাঃ)কে দাওয়াত প্ৰদান আবু ওবায়দাহ ইবনে মুহাম্মাদ ইবনে আম্মার (রাঃ) বলেন, হযরত আম্মার ইবনে ইয়াসের (রাঃ) বলিয়াছেন, সোহাইব ইবনে সিনান (রাঃ)এর সহিত দারে আরকামের দরজায় আমার সাক্ষাৎ হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারে আরকামে অবস্থান করিতেছিলেন। আমি হযরত সোহাইব (রাঃ)কে জিজ্ঞাসা করিলাম, কি উদ্দেশ্যে আসিয়াছেন? তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি উদ্দেশ্যে আসিয়াছেন? আমি বলিলাম, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া তাঁহার কথা শুনিবার উদ্দেশ্যে আসিয়াছি। তিনি বলিলেন, আমারও তাহাই উদ্দেশ্য। অতএব আমরা উভয়ে ঘরে প্রবেশ করিলাম। তিনি আমাদের নিকট ইসলাম পেশ করিলেন। আমরা উভয়ে ইসলাম গ্রহণ করিলাম এবং সারাদিন আমরা সেখানেই রহিলাম। তারপর সন্ধ্যা হইলে আমরা চুপিচুপি বাহির হইয়া আসিলাম। হযরত আমল্মার ও হযরত সোহাইব (রাঃ) ত্রিশের অধিক কিছু লোকের পর ইসলাম গ্রহণ করিয়াছেন। (ইবনে সা'দ) হযরত আসআদ ইবনে যুরারাহ ও হযরত যাকওয়ান ইবনে আব্দে কায়েস (রাঃ)কে দাওয়াত প্রদান খুবাইব ইবনে আবদুর রহমান (রহঃ) বলেন, হযরত আসআদ ইবনে যুরারাহ (রাঃ) ও হযরত যাকওয়ান ইবনে আব্দে কায়েস (রাঃ) নিজেদের কোন বিষয়ে মিমাংসার উদ্দেশে ওতবা ইবনে রাবীআহ্‌ এর নিকট মক্কায় আসিলেন। এখানে আসিয়া তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।