১১৪ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) Lil C551 EIU পর্যন্ত তেলাওয়াত করিয়া শুনাইলেন। হযরত আবু সুফিয়ান (রাঃ) বলিলেন, হে মুহাম্মাদ, আপনার কথা শেষ হইয়াছে? তিনি বলিলেন, হাঁ। এই বলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধা হইতে নামিয়া গেলেন এবং আমি উহাতে আরোহন করিলাম। আর হযরত হিন্দ (রাঃ) হযরত আবু সুফিয়ান (রাঃ)কে বলিলেন, এই জাদুকরের জন্যই কি আমার ছেলেকে নামাইয়াছ? হযরত আবু সুফিয়ান (রাঃ) বলিলেন, না, খোদার কসম, তিনি জাদুকরও নহেন মিথ্যাবাদীও নহেন। (কান্য) হযরত ওসমান ও হযরত তালহা (রাঃ)কে দাওয়াত প্ৰদান ইয়াধীদ ইবনে রোমান (রহঃ) বলেন, হযরত ওসমান ইবনে আফফান (রাঃ) ও হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রাঃ) হযরত যুবায়ের (রাঃ)এর পিছনে পিছনে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলেন। তিনি তাহাদের উভয়ের সামনে ইসলাম পেশ করিলেন এবং কোরআন পড়িয়া শুনাইলেন। তাহাদিগকে ইসলামের হক সম্পর্কে অবহিত করিলেন এবং আল্লাহর পক্ষ হইতে উভয়ের জন্য সম্মানের ওয়াদা করিলেন। অতএব তাহারা উভয়েই ঈমান আনিলেন এবং তাঁহাকে সত্য বলিয়া স্বীকার করিয়া লইলেন। অতঃপর হযরত ওসমান (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ: আমি এইমাত্র শামদেশ (সিরিয়া) হইতে আসিয়াছি। আমরা যখন মাআন ও যারকার মাঝামাঝি স্থানে পৌছিয়া বিশ্রাম করিতেছিলাম তখন তন্দ্রাবস্থায় একজন সম্বোধনকারী আমাদিগকে উচ্চস্বরে বলিল, হে ঘুমন্ত লোকেরা, তোমরা জাগ্রত হও, আহমাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মক্কায় আবির্ভূত হইয়াছেন। তারপর আমরা আসিয়া আপনার ব্যাপারে শুনিতে পাইলাম। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।