কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১১৩ অর্থ ? নিঃসন্দেহে আল্লাহ তায়ালা ন্যায়-নিষ্ঠা ও পরোপকার করা এবং আত্রীয়-স্বজনকে দান করার আদেশ করিতেছেন, আর তিনি অশ্ৰীল ও মন্দ কাজ এবং অত্যাচার করা হইতে নিষেধ করিতেছেন, আল্লাহ তায়ালা তোমাদিগকে এইজন্য নসীহত করিতেছেন যেন তোমরা উহা গ্রহণ কর। নবী করীম (সাঃ) কর্তৃক দুইজনকে একত্রে দাওয়াত প্ৰদান হযরত আবু সুফিয়ান ও তাহার স্ত্রী হিন্দ (রাঃ)কে দাওয়াত প্ৰদান হযরত মুআবিয়া (রাঃ) বলেন, হযরত আবু সুফিয়ান (রাঃ) তাহার স্ত্রী হিন্দকে বাহনের উপর নিজের পিছনে বসাইয়া আপন কৃষিক্ষেত্রের দিকে যাইতেছিলেন। আমি তখন কমবয়স্ক বালক, গাধার পিঠে আরোহন করিয়া তাহাদের আগে আগে যাইতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিলেন। হযরত আবু সুফিয়ান (রাঃ) বলিলেন, হে মুআবিয়া, তুমি নামিয়া যাও, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে আরোহন করিতে দাও। সুতরাং আমি গাধা হইতে নামিয়া গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহন করিলেন। তিনি আমাদের সম্মুখে ইবনে হারব! হে হিন্দ বিনতে ওতবাহ ! খোদার কসম, তোমরা (একদিন) হইবে। অতঃপর নেককার বেহেশতে যাইবে এবং বদকার দোযখে যাইবে। আমি তোমাদিগকে একান্ত সত্য কথা বলিতেছি এবং (আল্লাহর আযাব সম্পর্কে) তোমাদিগকেই সর্বপ্রথম সাবধান করা হইল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হা-মীম সেজদার প্রথম হইতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।