কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১১২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) কাওম বুঝিতে পারে যে, আপনি তাহাকে মানেন না। ওলীদ বলিল, আমি কি বলিব? খোদার কসম, কবিতা, কবিতার ছন্দ, কাসীদাহ ও জ্বীনদের কবিতা সম্পর্কে তোমাদের কেহ আমার অপেক্ষা অধিক অবগত নহে। খোদার কসম, এই সকল কবিতা ইত্যাদির সহিত তাঁহার কালামের কোন মিল নাই। খোদার কসম, তাঁহার কালামের মধ্যে এক বিশেষ মাধুর্যতা ও ওজ্জ্বল্য রহিয়াছে। উহা এমন এক বৃক্ষসাদৃশ্য, যাহার উপরের অংশ অতি ফলদায়ক এবং নীচের অংশ অত্যন্ত তরতাজা । ইহা নিশ্চিত যে, তাঁহার কালাম সব কালামের উপর প্রবল হইবে, উহার উপর কোন কালাম প্রবল হইতে পারিবে না এবং নিম্ন পর্যায়ের সকল কালামকে উহা চূর্ণ-বিচূর্ণ করিয়া দিবে। আবু জেহেল বলিল, আপনি যতক্ষণ তাহার বিরুদ্ধে কিছু না বলিবেন, ততক্ষণ আপনার প্রতি কাওমের লোকেরা সন্তষ্ট হইবে না। ওলীদ বলিল, তবে দাঁড়াও, আমি এই ব্যাপারে একটু চিন্তা করিয়া লই। অতঃপর সে চিন্তা করিয়া বলিল, তাঁহার কালাম জাদু ব্যতীত কিছুই নহে, যাহা তিনি অন্য কাহারো নিকট হইতে শুনিয়া বলিয়াছেন। ওলীদের এই উক্তির জবাবে কোরআনের এই আয়াতসমূহ নাযিল হইল AG - BILLS BELLS - Ms LE LS 038 f f IC অর্থ £৪ আমাকে এবং আমি যাহাকে সৃষ্টি করিয়াছি একাকী ছাড়িয়া দিন। (আমি তাহার সহিত বুঝিয়া লইব।) আমি তাহাকে অনেক ধনসম্পদ দান করিয়াছি এবং মজলিসে উপস্থিত থাকার মত সন্তান দিয়াছি। অপর এক রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলীদ ইবনে মুগীরাকে এই আয়াত পড়িয়া শুনাইলেন_ IES SDSS CEILI Jl lS CLG ALES 7 Lot Ee - SS ES SEE 2 ls Sl; : i www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।