কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১১১ জেহেল আমার প্রতি চাহিয়া বলিল, খোদার কসম, আমি জানি, তিনি যাহা বলিতেছেন তাহা সত্য কথা। কিন্তু তাহার কথা আমি এইজন্য মানিতে পারিতেছি না যে, (তিনি হইলেন কোরাইশদের মধ্যে কুসাই গোত্ৰীয়, আর) কুসাইগণ বলিল, কা’বার মুতাওয়াল্লী আমরা হইব। আমরা বলিলাম, হাঁ, ঠিক আছে। তাহারা বলিল, হাজীদের পানি পান করাইবার খেদমত আমরা করিব। আমরা বলিলাম, হাঁ, ঠিক আছে। থাকিবে। আমরা বলিলাম, হাঁ, ঠিক আছে। তাহারা বলিল, যুদ্ধের ঝাণ্ডা আমাদের হাতে থাকিবে। আমরা বলিলাম, হাঁ, ঠিক আছে। তারপর তাহারাও লোকদেরকে খানা খাওয়াইল, আমরাও খাওয়াইলাম। অতঃপর যখন আমরা (খানা খাওয়াইবার ব্যাপারে) উভয়েই সমমর্যাদা অর্জন করিলাম তখন তাহারা বলিতে লাগিল, আমাদের মধ্যে একজন নবী হইয়াছেন। খোদার কসম, আমি ইহা কখনও মানিব না। (বিদায়াহ) ওলীদ ইবনে মুগীরাহকে দাওয়াত প্রদান হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, ওলীদ ইবনে মুগীরাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলে তিনি তাহাকে কোরআন পড়িয়া শুনাইলেন। কোরআন শুনিয়া বাহ্যিকভাবে তাহার মন একটু গলিয়া গেল। আবু জেহেল এই সংবাদ পাইয়া তাহার নিকট আসিয়া বলিল, চাচা, আপনার কাওম আপনার জন্য মালদৌলত জমা করিতে ইচ্ছা করিয়াছে। সে বলিল, কেন? আবু জেহেল বলিল, আপনাকে দিবার জন্য। কারণ আপনি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর নিকট হইতে কিছু পাইবার আশায় তাহার কাছে গিয়াছিলেন। ওলীদ বলিল, কোরাইশগণ ভালরূপেই জানে যে, আমি তাহাদের মধ্যে সর্বাধিক মালদার। আবু জেহেল বলিল, তবে আপনি তাহার সম্পর্কে এমন কোন কথা বলিয়া দিন যাহাতে আপনার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।