হায়াতুস্ সাহাবাহ্ রাঃ) এই সকল ঘটনাবলী হাদীস, ইতিহাস, তাবাকাত ও মাসানীদের বিভিন্ন কিতাবে বিক্ষিপ্ত আকারে রহিয়াছে। সুতরাং ইহা এমন একটি বিশ্বকোষের রূপ ধারণ করিয়াছে যাহা সেই যুগের ছবি এমনভাবে তুলিয়া ধরে যে, সাহাবা (রাঃ)দের যিন্দেগী, তাঁহাদের চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ ও চিন্তাধারার সকল দিক পাঠকের সামনে পরিষ্কার হইয়া যায়। যে সকল কিতাব সংক্ষিপ্ত বিবরণ বা শুধু ভাবার্থ প্রকাশের উপর ভিত্তি করিয়া লেখা হইয়া থাকে তাহা অপেক্ষা এই কিতাব রেওয়ায়াতের আধিক্য ও ঘটনার পরিপূর্ণ বর্ণনার দরুন অনেক বেশী প্রভাব সৃষ্টিকারী হইয়াছে। যে কারণে ইহা পাঠ করিয়া একজন পাঠক ঈমান, দাওয়াত, জীবন উৎসর্গ, ফযীলত, এখলাস ও যুহুদ এর পরিবেশে সময় অতিবাহিত করে। প্রত্যেক গ্রন্থ গ্রন্থকারেরই প্রতিচ্ছবি ও তাহার হৃদয়ের অংশবিশেষ হইয়া থাকে। গ্রন্থের মাধ্যমেই গ্রন্থকারের অস্তর নিহিত ভাবাবেগ ও নিগুঢ় মর্মকথা, চিন্তা-চেতনা ও প্রাণশক্তির বহিঃপ্রকাশ ঘটিয়া থাকে। যদি একথা সত্য হইয়া থাকে তবে আমি পূর্ণ আস্থার সহিত নির্দ্বিধায় বলিতে পারি যে, এই গ্রন্থ অত্যন্ত প্রাণশক্তিসম্পন্ন ও সার্থক হইয়াছে। কারণ গ্রন্থকারের রক্ত মাংসে সাহাবা (রাঃ)দের প্রতি অসাধারণ ভালবাসা ও মহব্বত মিশিয়া গিয়াছিল। তাহাদের ভালোবাসায় তাঁহার মন-মগজ আচ্ছন্ন ছিল। তিনি তাঁহাদের প্রতি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা, মহববত ও ভালোবাসার অনস্ত আবেগ লইয়া এই গ্রন্থ রচনা করিয়াছেন। গ্রন্থকারের উচ্চমর্যাদা ও এখলাসের প্রতি লক্ষ্য করিলে এই গ্রন্থের জন্য কাহারো ভূমিকা লেখার প্রয়োজন নাই। কেননা আমার জানা মতে ঈমানী শক্তি ও একনিষ্ঠতার সহিত দাওয়াতের পথে আত্মুবিলীন করার ব্যাপারে তাহার ব্যক্তিত্ব আল্লাহ্র তায়ালার এক বিরাট দান এবং যুগের শ্ৰেষ্ঠ অবদান। বহু যুগ পরই এইরূপ ব্যক্তির আবির্ভাব ঘটিয়া থাকে। তিনি সকল আন্দোলন অপেক্ষা শক্তিশালী, বিস্তৃত ও সর্বাপেক্ষা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।