কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১১০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) তাহার বুকের উপর হাত রাখিয়া বলিলেন, হে আবু কোহাফা, ইসলাম গ্রহণ কর নিরাপদ থাকিবে। বর্ণনাকারী বলেন, তিনি ইসলাম গ্রহণ করিলেন এবং কলেমায়ে শাহাদাত পড়িলেন। বর্ণনাকারী বলেন, হযরত আবু কোহাফা (রাঃ)কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আনা হইল তখন তাহার মাথার চুল ও দাড়ি (তৃণ জাতীয়) সুগামা ফুলের ন্যায় সাদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহার এই শুভ্রতাকে পরিবর্তন করিয়া দাও, তবে কালো খেজাব ব্যবহার করিও না। (ইবনে সা'দ) আবু জেহেলকে দাওয়াত প্রদান হযরত মুগীরা ইবনে শো'বা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন সর্বপ্রথম আমি চিনিলাম সেদিনকার ঘটনা এইরূপ যে, আমি ও আবু জেহেল ইবনে হেশাম মঙ্কার কোন এক গলি দিয়া যাইতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আমাদের সাক্ষাৎ হইল। তিনি আবু জেহেলকে আমি তোমাকে আল্লাহর প্রতি দাওয়াত দিতেছি। আবু জেহেল বলিল, হে মুহাম্মাদ, আপনি কি আমাদের মা'’বুদগুলির নিন্দা করা হইতে বিরত হইবেন? আপনি কি চান যে, আপনার তবলীগ সম্পর্কে আমরা সাক্ষ্য দান করি? তবে শুনিয়া রাখুন, আমরা সাক্ষ্য দিতেছি যে, আপনি আল্লাহর পয়গাম পৌঁছাইয়া দিয়াছেন। খোদার কসম, আমি যদি আপনার কথাকে সত্য জানিতাম তবে অবশ্যই আপনার অনুসরণ করিতাম। (আবু জেহেলের এই জবাব শুনিয়া) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়া গেলেন। তাঁহার চলিয়া যাওয়ার পর আবু www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।