হায়াতুস্ সাহাবাহ্ রাঃ) ১০৯ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দেখিতে গেলেন এবং তাহার মাথার নিকট বসিয়া বলিলেন, তুমি ইসলাম গ্রহণ কর। সে তাহার পিতার দিকে চাহিল। পিতা সেখানে উপস্থিত ছিল। পিতা বলিল, তুমি আবুল কাসেম সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর কথা মান্য কর। অতএব সে ইসলাম গ্রহণ করিল। অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলিতে বলিতে বাহির হইয়া আসিলেন যে, আলহামদু লিল্লাহ, আল্লাহ তায়ালা আমার দ্বারা তাহাকে আগুন হইতে রক্ষা করিলেন। (জামউল ফাওয়াইদ) অপর রেওয়ায়াতে হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলিলেন, ইসলাম গ্রহণ কর, নিরাপদ থাকিবে। সে বলিল, আমরা মন চাহিতেছে না। তিনি বলিলেন, তোমার মন না চাহিলেও (ইসলাম গ্রহণ কর)। (আহমাদ) হযরত আবু কোহাফা (রাঃ)কে দাওয়াত প্ৰদান হযরত আসমা বিনতে আবি বকর (রাঃ) বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কোহাফা (রাঃ)কে বলিলেন, ইসলাম গ্রহণ কর নিরাপদ থাকিবে। অপর রেওয়ায়াতে আছে, হযরত আসমা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মকন্কায় প্রবেশ করিলেন এবং শান্ত হইয়া মসজিদে বসিলেন তখন হযরত আবু বকর (রাঃ) আবু কোহাফা (রাঃ)কে তাঁহার নিকট লইয়া আসিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দেখিয়া বলিলেন, হে আবু বকর, বুযুর্গকে আপন জায়গায়ই থাকিতে দিতে, আমি নিজেই তাহার নিকট যাইতাম। তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, তাহার নিকট আপনার হাঁটিয়া যাওয়া অপেক্ষা তাহার আপনার নিকট হাঁটিয়া আসা অধিক সমীচীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে নিজের সামনে বসাইলেন এবং www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।