১০৮ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) যমীনের বুকে আমার নিকট তিনি অপেক্ষা অধিক ঘৃণিত আর কেহ ছিল না, কিন্ত এই কথাবার্তার পর আমার অবস্থা এই হইল যে, তিনি আমার নিকট আপন সন্তান ও পিতামাতা এবং সমস্ত মানুষ অপেক্ষা অধিক প্রিয় হইয়া গেলেন। আমার দাদা বলেন, সুতরাং আমি বলিয়া ফেলিলাম যে, আমি চিনিতে পারিয়াছি। তিনি বলিলেন, সত্যই কি চিনিতে পারিয়াছ? আমি বলিলাম, জ্বি হাঁ। তিনি বলিলেন, তবে কি সাক্ষ্য দিতেছ যে, আল্লাহ ব্যতীত কোন মা’বুদ নাই এবং আমি মুহাম্মাদ ঈমান আনিয়াছ? আমি বলিলাম, জ্বি হাঁ! তারপর বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি একটি জলাশয়ের নিকট অবতরণ করিব, যেখানে অনেক লোক বাস করে। সেখানে আমি তাহাদিগকে আপনার এই দাওয়াত দিব কি? আশা করি তাহারা আপনার আনুগত্য স্বীকার করিবে। তিনি বলিলেন, হাঁ, তাহাদিগকে দাওয়াত দাও। আমার দাদা বলেন, জলাশয়ের নিকট (যাইয়া তিনি ইসলামের দাওয়াত দিলে সেখানে) বসবাসকারী মেয়ে-পুরুষ সকলেই ইসলাম গ্রহণ করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশী হইয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন। হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জার গোত্রের অসুস্থ এক ব্যক্তিকে দেখিতে যাইয়া তাহাকে বলিলেন, হে মামুজান, লা-ইলাহা ইল্লাল্লাহ বলুন। উক্ত ব্যক্তি বলিলেন, আমি কি আপনার মামা হই, না চাচা। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, বরং আপনি মামা হন, আপনি লা-ইলাহা ইল্লাল্লাহ বলুন! রুগী ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, ইহা কি আমার জন্য কল্যাণকর হইবে? তিনি বলিলেন, হাঁ। (আহমদ) ইমাম বোখারী ও আবু দাউদ (রহঃ) হযরত আনাস. (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, এক ইহুদী বালক নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের. খেদমত করিত। সে অসুস্থ হইয়া পড়িলে নবী করীম www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।