কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১০৭ সদ্ব্যবহার করে। তিনি হাত তুলিয়া বলিলেন, তোমরাই তোমাদের জিনিসের মালিক। আমি চাই যেন কেয়ামতের দিন আল্লাহ্র সম্মুখে ‘এমনভাবে হাযির হই যে, তোমাদের কাহারো জানমাল ও আক্র-ইয্যতের কোন দাবী আমার উপর না থাকে। আল্লাহ তায়ালা সেই ব্যক্তির উপর রহম করুন, যে ক্রয় বিক্রয়ে ও লেনদেনে নরম ব্যবহার করে এবং সহজভাবে করয আদায় করে ও নমভাবে উহার তাগাদা করে। এই বলিয়া তিনি চলিয়া গেলেন। আমি মনে মনে বলিলাম, খোদার কসম, আমি এই ব্যক্তির অবস্থা সম্পর্কে ভালয্কূপে অবগত হইব। লোকটির কথাবার্তা অতি উত্তম। অতএব আমি তাঁহার পিছনে চলিলাম এবং বলিলাম, হে মুহাম্মাদ! তিনি আমার প্রতি পূর্ণ শরীরে ঘূুরিয়া দাড়াইলেন এবং বলিলেন, কি চাও? আমি বলিলাম, আপনিই কি (নাউযুবিল্লাহ) লোকদেরকে গোমরাহ করিয়াছেন ও ধ্বংস করিয়াছেন এবং তাহাদিগকে বাপদাদার মা’বুদের উপাসনা হইতে ফিরাইয়াছেন? তিনি বলিলেন, এই সকল কাজ আল্লাহ তায়ালা করিয়াছেন। আমি বলিলাম, আপনি কিসের প্রতি দাওয়াত দিতেছেন? তিনি বলিলেন, আমি আল্লাহর বান্দাগণকে আল্লাহর প্রতি দাওয়াত দিতেছি। আমার দাদা বলেন, আমি বলিলাম, আপনি কি বলিয়া এই দাওয়াত দেন? তিনি বলিলেন, তুমি এই সাক্ষ্য দাও যে, আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নাই এবং আমি মুহাম্মাদ আল্লাহর রাসূল । আর আল্লাহ তায়ালা যাহা কিছু আমার উপর নাযিল করিয়াছেন উহার উপর ঈমান আনয়ন কর এবং লাত ও ওয্যাকে অস্বীকার কর। নামায কায়েম কর ও যাকাত দাও। আমি জিজ্ঞাসা করিলাম, যাকাত কি জিনিস? তিনি বলিলেন, আমাদের ধনীগণ (তোহাদের মালদৌলতের একাংশ) আমাদের গরীবদের উপর খরচ করিবে। আমি বলিলাম, আপনি অতি উত্তম জিনিসের প্রতি দাওয়াত দিতেছেন! আমার দাদা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এই সাক্ষাৎ ও কথাবার্তার পূর্বে আমার দিলের অবস্থা এই ছিল যে, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।