১০৬ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) উপর তুমি সম্তষ্ট নও কি? আমি বলিলাম, অবশ্যই আমি সন্তুষ্ট, ইয়া রাসূলাল্লাহ ! তিনি বলিলেন, তুমি এখানে কেন আসিয়াছ? আমি বলিলাম, আমার ভয় হইল যে, আপনার উপর কোন বিপদ না আসিয়া পড়ে অথবা কোন বিষাক্ত পোকামাকড় আপনাকে কামড়াইয়া না দেয়। অপর এক রেওয়ায়াতে আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে বাশীর, তোমার গোত্র যাহাদের ধারণা হইল, তাহারা না হইলে ভূ-পৃষ্ঠ উহার সমগ্র, অধিবাসী সহ উল্টিয়া যাইত। সেই রাবীআহ গোত্র হইতে আল্লাহ তায়ালা তোমাকে কপালের চুলে ধরিয়া ইসলামের প্রতি টানিয়া আনিয়াছেন। তুমি কি ইহার উপর আল্লাহ তায়ালার প্রশংসা কর না? (মুনতাখাব) অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ইসলামের দাওয়াত প্রদান বালআদাভিয়া গোত্রের এক ব্যক্তি বলেন, আমার দাদা আমার নিকট তাহার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করিতে যাইয়া বলিয়াছেন যে, আমি মদীনার উদ্দেশ্যে রওয়ানা হইয়া উহার নিকটবর্তী এক উপত্যকায় পৌছিলাম। সেখানে দেখিলাম, দুই ব্যক্তি একটি বকরী ক্রয়-বিক্রয় করিতেছে। ক্রেতা বিক্রেতাকে বলিতেছে, ক্রয় বিক্রয়ের ব্যাপারে আমার সহিত সদ্ব্যবহার কর। আমার দাদা বলেন, আমি মনে মনে বলিলাম, এই সেই হাশেমী ব্যক্তি হইবে, যে লোকদিগকে গোমরাহ করিয়াছে। এমন সময় অপর একজন লোককে আসিতে দেখিলাম। তাঁহার শরীর ছিল উধ্বাংশ হইতে নাভী পর্যন্ত ছিল কালো সূতার ন্যায় কালো চুলের রেখা। তিনি দুইটি পুরাতন চাদর পরিহিত ছিলেন। আমার দাদা বলেন, তিনি আমাদের নিকটবর্তী হইয়া বলিলেন, আসসালামু আলাইকুম! আমরা তাঁহার সালামের উত্তর দিলাম। ইতিমধ্যে ক্রেতা তাঁহাকে ডাকিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ, আপনি বকরীওয়ালাকে বলুন, যেন আমার সহিত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।