হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) So৫ হযরত বাশীর ইবনে খাসাসিয়্যাহ (রাঃ)কে দাওয়াত প্ৰদান হযরত .বাশীর ইবনে খাসাসিয়্যাহ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইলে তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন। তারপর আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? আমি বলিলাম, নাধীর (অর্থাৎ ভয়প্রদর্শনকারী)। তিনি বলিলেন, বরং তুমি বাশীর (অর্থাৎ সুসংবাদদানকারী)। তিনি আমাকে সুফফাতে থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন (যেখানে গরীব, অসহায় মুহাজিরগণ থাকিতেন)। তাঁহার অভ্যাস মুবারক এই ছিল যে, তাঁহার নিকট কোন হাদিয়া আসিলে তিনি নিজের সহিত আমাদিগকেও শরীক করিতেন এবং কোন সদকার জিনিস আসিলে সম্পূর্ণটাই আমাদিগকে দিয়া দিতেন। একবার তিনি রাত্রিবেলায় বাহির হইয়া (মদীনার গোরস্থান) বাকী’তে আসিলেন। আমিও তাঁহার অনুসরণ করিলাম। তিনি সেখানে পৌহছিয়া বলিলেন DUG ILI d Ss KREIS - bs willl; অর্থ ৪ হে ঈমানদারগণ, তোমাদের উপর সালাম হউক; আমরা ও তোমাদের সহিত মিলিত হইব! নিশ্চয়, আমরা আল্লাহরই জন্য এবং আমাদিগকে তাহারই নিকট ফিরিয়া যাইতে হইবে। অতঃপর বলিলেন, তোমরা অশেষ কল্যাণ হাসিল করিয়াছ এবং অনেক ফেতনা-ফাসাদ হইতে বাচিয়া গিয়াছ। তারপর আমার প্রতি লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন, কে? আমি বলিলাম, আমি বাশীর। তিনি বলিলেন, উন্নতমানের ঘোড়া প্রতি পালনে সুপ্রসিদ্ধ তোমার রাবীআহ গোত্ৰ--যাহারা বলিয়া থাকে যে, তাহারা না হইলে ভূ-পৃষ্ঠ উহার সমগ্র অধিবাসী সহ উল্টিয়া যাইত--তাহাদের মধ্য হইতে আল্লাহ তায়ালা তোমার কান, দিল ও চোখকে ইসলামের জন্য গ্রহণ করিয়াছেন, ইহার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।