১০৪ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) লইয়া তাহার পথের জন্য আজওয়া খেজুর ভরিয়া দাও! অতঃপর আমি রওয়ানা হইলে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই ব্যক্তি বনু আমের গোত্রের সর্বোৎকৃষ্ট ঘোড়সওয়ারদের মধ্য হইতে একজন। হযরত যিল জাওশান (রাঃ) বলেন, খোদার কসম, আমি তারপর আমার পরিবার পরিজনের মধ্যে অবস্থান করিতেছিলাম, এমন সময় একদিন এক আরোহী মুসাফির সেখানে উপস্থিত হইল! আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, লোকদের কি অবস্থা? সে বলিল, খোদার কসম, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কা'বা শরীফ জয় করিয়া সেখানে অবস্থান করিতেছেন। আমি (এই সংবাদ শুনিয়া) বলিলাম, হায়, আমি যদি ভূমিষ্ঠ হওয়ার পর পরই মরিয়া যাইতাম, আমার মায়ের কোল যদি তখনই খালি হইয়া যাইত! হায়, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছিলেন, আমি যদি সেদিন ইসলাম গ্রহণ করিয়া লইতাম এবং তাঁহার নিকট হীরা এলাকা (জায়গীর হিসাবে) চাহিয়া লইতাম তবে তিনি অবশ্যই আমাকে উহা দিয়া দিতেন।. অপর এক রেওয়ায়াতে আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তোমাকে ইসলাম গ্রহণে কি জিনিস বাধা দিতেছে? হযরত যিল জাওশান (রাঃ) বলেন, আমি বলিলাম, আমি দেখিতেছি, আপনার কাওম আপনাকে মিথ্যাবাদী বলিতেছে, আপনাকে (মন্ধা হইতে) বাহির করিয়া দিয়াছে এবং আপনার সহিত মুকাবিলা করিতেছে। সুতরাং এখন আমি দেখিতে চাই, আপনি কি করেন? যদি আপনি তাহাদের উপর বিজ্ঞয় লাভ করেন তবে আপনার উপর ঈমান আনয়ন করিব এবং আপনার অনুসরণ করিব। আর যদি তাহারা আপনার উপর বিজয় লাভ করে তবে আপনার অনুসরণ করিব না। (তাবরানী) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।