কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১০৩ প্রচুর পরিমাণে দান করিবেন, অথবা বলিয়াছেন, এত বিজয় দান করিবেন যে, পর্দানশীন মেয়েলোক একাকিনী হীরা ও ইয়াসরাব অর্থাৎ মদীনার মধ্যবরতী স্থান অথবা ইহা অপেক্ষা দূরের সফর করিবে কিন্তু তাহার মালামাল চুরি হইবার কোন ভয় থাকিবে না। (বিদায়াহ) হযরত যিল জাওশান যিবাবী (রাঃ)কে দাওয়াত প্রদান হযরত যিল জাওশান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরযুদ্ধ হইতে অবসর হইবার পর আমি কারহা নামক ঘোড়ার একটি বাচ্চা লইয়া তাঁহার নিকট আসিলাম এবং বলিলাম, হে মুহাম্মাদ, আমি আমার কারহার বাচ্চা লইয়া আসিয়াছি। আপনি উহা গ্রহণ করুন। তিনি বলিলেন, আমার উহার প্রয়োজন নাই, তবে তাম যদি চাও আমি ‘উহার বিনিময়ে বদর যুদ্ধে পাওয়া উন্নতমানের একটি বর্ম তোমাকে দিতে পারি। আমি বলিলাম, আমি ত আজ উহা উন্নতমানের কোন ঘোড়ার বিনিময়েও দিব না! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার উহার প্রয়োজন নাই। তারপর বলিলেন, হে যিল জাওশান, তুমি মুসলমান হইয়া যাওনা কেন? তুমি এখন মুসলমান হইয়া গেলে ইসলামে যাহারা প্রথম তাহাদের মধ্যে শামিল হইয়া যাইতে। আমি বলিলাম, না। তিনি বলিলেন, কেন? হযরত যিল জাওশান (রাঃ) বলেন, আমি বলিলাম, আমি দেখিতেছি, আপনার কাওম আপনাকে অস্বীকার করিতেছে। তিনি বলিলেন, বদরে তাহাদের পরাজয়ের কেমন সংবাদ পাইয়াছ? আমি বলিলাম, আমার নিকট সমস্ত সংবাদ পৌঁছিয়াছে। তিনি বলিলেন, তোমাকে আল্লাহর পথের সন্ধান দেওয়াই আমাদের কাজ। আমি বলিলাম, আপনি যদি কা'বা অধিকার করিয়া সেখানে অবস্থান করিতে পারেন তবে আমি আপনার কথা মানিয়া লইব। তিনি বলিলেন, তুমি জীবিত থাকিলে তাহাও দেখিতে পাইবে। তারপর বলিলেন, হে বেলাল, এই ব্যক্তির ঝোলা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।