১০২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) বলিতে হইবে? তবে কি আল্লাহ ব্যতীত আর কোন মা'বুদ আছে? তুমি কি এইজন্য পালাইতেছ যে, ‘আল্লাহু আকবার’ বলিতে হইবে? তবে কি আল্লাহ আয্যা ওয়াজাল্লা অপেক্ষা বড় আর কোন জিনিস আছে? হযরত আদি (রাঃ) বলেন, আমি ইসলাম গ্রহণ করিলাম এবং দেখিলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক খুশীতে উজ্জ্বল হইয়া উঠিল। তিনি বলিলেন, যাহাদের উপর আল্লাহ তায়ালার গযব নাযিল হইয়াছে, তাহারা হইল ইহুদীগণ, আর যাহারা পথভ্রষ্ট হইয়াছে, তাহারা হইল খৃষ্টানগণ। হযরত আদি (রাঃ) বলেন, অতঃপর লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু চাহিল। (তাঁহার নিকট দিবার মত কোন জিনিস ছিল না বিধায় তিনি সাহাবায়ে কেরাম (রাঃ)কে দান করিতে উৎসাহ দিলেন) এবং আল্লাহ তায়ালার হামদ ও সানার পর মাল খরচ কর। যে পার এক সা’ (সাড়ে তিন সের পরিমাণের পরিমাপ পাত্র বিশেষ) অথবা উহা হইতে কম, এক মুষ্টি অথবা উহা অপেক্ষা কম হইলেও খরচ কর। বর্ণনাকারী শোশ্বা (রহঃ) বলেন, আমার যতখানি মনে পড়ে তিনি ইহাও বলিয়াছেন, একটি খেজুর অথবা একটুকরা খেজুর হইলেও খরচ কুর। তোমাদের প্রত্যেকের আল্লাহর সহিত সাক্ষাৎ হইবে এবং আমি যেরূপ বলিতেছি এরূপ আল্লাহ তায়ালা তাহাকে জিজ্ঞাসা করিবেন, আমি কি তোমাকে দেখা ও শুনার শক্তি দান করি নাই? আমি কি তোমাকে মাল-আওলাদ দান করি নাই? তখন সে সামনে, পিছনে, ডানে, বামে তাকাইয়া দেখিবে, কিন্তু সে কিছুই পাইবে না। আগুন হইতে বাঁচিবার জন্য ঢালস্বরূপ সে আপন মুখমণ্ডল ব্যতীত আর কিছুই পাইবে না। সুতরাং একটুকরা খেজুর দিয়া হইলেও সেই আগুন হইতে আত্মরক্ষা কর। আর যদি একটুকরা খেজুরও না পাও তবে অন্ততপক্ষে নম কথার দ্বারা হইলেও আত্মরক্ষা কর। আমি তোমাদের জন্য অভাব অনটনের ভয় করি না। অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদিগকে সাহায্য করিবেন ও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।