কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১০১ বৃদ্ধাবস্থায় উপনীত হইয়াছি, খেদমত করার মত শক্তিও আমার নাই। সুতরাং আমার উপর দয়া করুন আল্লাহ আপনার উপর দয়া করিবেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার সাহায্যকারী প্রতিনিধি কে? তিনি বলিলেন, আদি ইবনে হাতেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেই ব্যক্তি যে আল্লাহ ও তাঁহার রাসূল হইতে পলায়ন করিয়াছে? ফুফু বলেন, অতঃপর তিনি আমার প্রতি দয়া করিলেন। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়া যাইতে লাগিলেন, তখন তাঁহার পাৰ্ম্ববর্তী এক ব্যক্তি আমাদের ধারণামতে তিনি হযরত আলী (রাঃ) ছিলেন, তিনি আমার ফুফুকে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরোহণের জন্য বাহন চাহিয়া লও। আমার ফুফু চাহিলে তিনি তাহাকে বাহন দিবার আদেশ করিলেন। হযরত আদি (রাঃ) বলেন, অতঃপর আমার ফুফু আমার নিকট আসিয়া বলিলেন, তুমি এমন কাজ করিয়াছ, তোমার পিতা থাকিলে কখনও এমন করিতেন না। (অর্থাৎ তোমার ন্যায় আমাকে একা ফেলিয়া পালাইয়া যাইতেন না।) তারপর বলিলেন, ইচ্ছায় হউক বা তাঁহার ভয়ের দরুন অনিচ্ছায় হউক, তুমি অবশ্যই তাঁহার নিকট যাও। কারণ অমুক তাঁহার নিকট গিয়াছেত তাঁহার দয়া লাভ করিয়াছে, অমুক গিয়াছেত সেও তাঁহার দয়া লাভ করিয়াছে। হযরত আদি (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম! সেখানে তাঁহার নিকট একজন মেয়েলোক ও দুইটি শিশু অথবা বলিয়াছেন, একটি শিশু দেখিতে বর্ণনা দিলেন। তিনি বলেন, আমি বুঝিতে পারিলাম যে, ইহা কিসরা ও কায়সারের দরবার নহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, হে আদি ইবনে হাতেম, তুমি কি কারণে পালাইয়া বেড়াইতেছ? তুমি কি এইজন্য পালাইতেছ যে, ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।