হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) নিজের উচ্চতাকে ভুলিয়া যায়। ফলে নিজের ঈমান-আমলকে ক্ষুদ্রজ্ঞান করতঃ আপন জীবনকে অতি নগন্য মনে করে। অতঃপর হিম্মত বুলন্দ হয় এবং অস্তরে আগ্রহ ও দৃঢ় সংকল্প সৃষ্টি হয়। আল্লাহ তায়ালার ইচ্ছায় দাওয়াত ও তাবলীগের মহান দায়িত্ব পালন সহ উচ্চস্তরের এই কিতাব সংকলনের সৌভাগ্য ও হযরত মাওলানা ইউসুফ সাহেব (রহঃ) লাভ করিয়াছেন। অথচ তাঁহার জীবনের বহুবিধ দায়িত্ব পালন সহ অধিক পরিমাণে ছফর, মেহমানের সমাগম, জামাতের আগমন, অধ্যয়ন-অধ্যাপনার ব্যস্তময় জীবনে গ্রন্থ রচনা বা সংকলনের ন্যায় কাজের অবসর না থাকারই কথা। কিন্তু আল্লাহ তায়ালার অশেষ সাহায্য ও তৌফিকে এবং আপন অদম্য সাহসিকতা ও মনোবলের দ্বারা তিনি গ্রন্থ রচনা ও সংকলনের কাজ ও সমাধা করিতে পারিয়াছেন। এমনিভাবে দাওয়াত ও গ্রন্থ রচনা উভয়ের সমন্বয় ঘটাইবার মত দুস্কর কাজ তিনি করিয়া দেখাইয়াছেন। সীরাত, ইতিহাস ও তাবাকাতে সাহাবার বিভিন্ন গ্রন্থে যে সকল বর্ণনা ও ঘটনাবলী বিক্ষিপ্ত আকারে ছিল তিনি তাহা হায়াতুস সাহাবার তিন খণ্ডে সন্নিবেশিত করিয়াছেন। শুধু তাহাই নহে বরং ইমাম তাহাবী (রহঃ) রচিত শরহে মা-আনিল-আসার গ্রস্থেরও বড় আকারের কয়েক খণ্ডে একখানা শরাহ (ব্যাখা) ও রচনা করিয়াছেন। গুন্থকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতের বর্ণনাসহ সাহাবা (রাঃ)দের ঘটনাবলীও তাঁহার এই গ্রন্থে সন্নিবিশিত করিয়াছেন। বিশেষভাবে দাওয়াত ও উহার অনুশীলন পর্বকে পরিস্ফুটিত করিয়া তুলিয়া ধরিয়াছেন। অতএব ইহা আল্লাহ্র পথে দাওয়াত প্রদানকারীদের আলোচনা সম্বলিত এমন একখানি কিতাব যাহা বর্তমানে দাওয়াতের মেহনতকারীদের জন্য উত্তম পাথেয় এবং মুসলমানদের জন্য ঈমান ও একীনের প্রবাহমান ঝর্ণাধারার উৎস। তিনি এই কিতাবে সাহাবা (রাঃ)দের যে সকল বর্ণনা ও ঘটনাবলী সংগ্রহ করিয়াছেন তাহা কোন এক কিতাবে পাওয়া যাইবে না। কারণ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।