কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১০০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) তাহাদিগকে একদিকে ফেলিয়া দিয়াছে (অথবা সমগ্র আরব তাহাদিগকে আক্রমণের লক্ষ্যস্থল বানাইয়া রাখিয়াছে।) তুমি কি হীরা শহর সম্পর্কে জান? আমি বলিলাম, দেখি নাই, তবে নাম শুনিয়াছি। তিনি বলিলেন, সেই পাক যাতের কসম, যাঁহার হাতে আমার প্রাণ, আল্লাহ তায়ালা অবশ্যই এই দ্বীনকে একদিন পূর্ণতা দান করিবেন এবং (এমন নিরাপত্তা কায়েম হইবে যে,) তুমি দেখিবে, পর্দানশীন মেয়েলোক হীরা শহর হইতে একাকিনী আসিয়া আল্লাহর ঘর তওয়াফ করিবে, তাহার সহিত কেহ থাকিবে না। অবশ্যই কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার অধিকার করা হইবে। হযরত আদি (রাঃ) বলেন, আমি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার! তিনি বলিলেন, হাঁ, কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার এবং মাল-দৌলতের এমন প্রাচূর্য্য হইবে যে, উহা গ্রহণ করার মত লোক পাওয়া যাইবে না। হযরত আদি ইবনে হাতেম (রাঃ) এই ঘটনা শুনাইবার পর বলিলেন, দেখ, এই সেই পৰ্দানশীন মেয়েলোক হীরা হইতে সঙ্গীহীন অবস্থায় আসিয়া আল্লাহর ঘর তওয়াফ করিতেছে। আর কিসরার ধনভাণ্ডার যাহারা অধিকার করিয়াছিলেন আমি ও তাঁহাদের মধ্যেকার একজন ছিলাম। সেই পাক যাতের কসম, যাঁহার কুদরতি হাতে আমার প্রাণ, তৃতীয়টিও (অর্থাৎ মাল-দৌলতের প্রাচূর্য্য) অবশ্যই ঘটিবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা এরশাদ করিয়াছেন। (বিদায়াহ) অপর রেওয়ায়াতে আছে, হযরত আদি ইবনে হাতেম (রাঃ) বলেন, আমি আকরাব নামক স্থানে ছিলাম, এমতাবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়সওয়ার দল আসিয়া আমার ফুফু সহ কিছুলোককে গ্রেফতার করিয়া লইয়া গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির করিল। গ্রেফতারকৃত সকলকে যখন কাতার করিয়া তাঁহার সম্মুখে দাঁড় করানো হইল, তখন আমার সরিয়া গিয়াছে, সন্তান সম্ভাবনা শেষ হইয়া গিয়াছে এবং আমি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।