হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৯» খবর শুনিয়া আমার খুবই খারাপ লাগিল। সুতরাং আমি দেশত্যাগ করিয়া রোমে চলিয়া গেলাম। অপর রেওয়ায়াতে আছে, আমি রোম সমাট কায়সারের নিকট চলিয়া গেলাম। তারপর আমার এই রোমে অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত অপেক্ষা অধিক খারাপ লাগিতে লাগিল। তিনি বলেন, আমি মনে মনে বলিলাম, খোদার কসম, আমি যদি তাঁহার নিকট যাই তবে আমার কি ক্ষতি? যদি তিনি মিথ্যাবাদী হন তবে ত আমার কোন ক্ষতি করিতে পারিবেন না; আর যদি তিনি সত্যবাদী হন তবে তাহাও জানিতে পারিলাম! তিনি বলেন, এই ভাবিয়া মদীনায় আসিয়া উপস্থিত হইলাম। আমার আগমনে ইবনে হাতেম আসিয়াছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম! তিনি আমাকে তিনবার এই কথা বলিলেন, হে আদি ইবনে হাতেম, ইসলাম গ্রহণ কর, নিরাপদ থাকিবে। হযরত আদি (রাঃ) বলেন, আমি বলিলাম, আমি এক ধর্মের উপর আছি। তিনি বলিলেন, আমি তোমার ধর্ম সম্পর্কে তোমার অপেক্ষা অধিক জানি। আমি বলিলাম, আমার ধর্ম সম্পর্কে আমার অপেক্ষা আপনি অধিক জানেন? তিনি বলিলেন, হাঁ, তুমি রাকুসিয়্যাহ সম্প্রদায়ভুক্ত নও কি? (ইহারা খৃষ্টান ও সায়েবীন সম্প্রদায়ের মাঝামাঝি এক ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়) আর তুমি তোমার কাওমের গনীমতের এক-চতুৰ্থাংশ গ্রাস করিয়া লও, এমন নহে কি? আমি বলিলাম, জ্বি হাঁ। তিনি বলিলেন, অথচ চতুর্থাংশ লওয়া তোমার ধর্মে তোমার জন্য হালাল নহে, এমন নহে কি? আমি বলিলাম, জ্বি হাঁ। হযরত আদি (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলিতেই আমি মনের দিক হইতে নরম হইয়া গেলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, শুন, ইসলাম গ্রহণের পথে কোন্ জিনিস তোমাকে বাধা দিতেছে আমি তাহাও জানি। তুমি ভাবিতেছ, দুর্বল ও অসহায় লোকেরাই তাহার অনুসরণ করিতেছে এবং সমগ্র আরব মিলিয়া ৯» www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।