কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৯৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) তায়ালা আমাকে যৎসামান্য বুঝাইয়াছেন তাহা ব্যতীত আমি কিছুই বুঝিতে পারিতেছি না। আমি আপনাকে মহান আল্লাহ তায়ালার ওয়াস্তে জিজ্ঞাসা করিতেছি যে, আমাদের রব্ব আপনাকে আমাদের নিকট কি জিনিস দিয়া পাঠাইয়াছেন? তিনি বলিলেন, দ্বীনে ইসলাম দিয়া পাঠাইয়াছেন। হযরত মুআবিয়া (রাঃ) জিজ্ঞাসা করিলেন, দ্বীনে ইসলাম কি? তিনি বলিলেন, ইসলাম এই যে, তুমি বলিবে, আমি নিজেকে আল্লাহর আনুগত্যে সমর্পণ করিলাম এবং আল্লাহ ব্যতীত অন্য সব কিছু হইতে পৃথক হইয়া গেলাম। নামায কায়েম করিবে, যাকাত দান করিবে। প্রত্যেক মুসলমান অপর প্রত্যেক মুসলমানের জন্য সম্মানযোগ্য। তাহারা উভয়ে ভাই ভাই, একে অপরের সাহায্যকারী। ইসলাম গ্রহণের পর যে ব্যক্তি শিরক করে আল্লাহ তায়ালা তাহার কোন আমল কবুল করেন না, যতক্ষণ না সে মুশরিকদের হইতে সম্পূর্ণভাবে পৃথক হইয়া যায়। তোমাদিগকে কোমরে ধরিয়া দোযখ হইতে রক্ষা করার আমার কি প্রয়োজন ছিল? তবে জানিয়া রাখ, আমার রবব আমাকে ডাকিবেন এবং জিজ্ঞাসা করিবেন, ‘তুমি কি আমার বান্দাগণের নিকট (আমার পয়গাম) পৌঁছাইয়াছ?’ আমি বলিব, হে আমার রবব, আমি পৌছাইয়াছি। শুনিয়া রাখ, তোমাদের উপস্থিতগণ যেন অনুপস্থিতদিগকে পৌঁছাইয়া দেয়। শুনিয়া রাখ, (কিয়ামতের দিন) তোমাদিগকে মুখ বাঁধা অবস্থায় ডাকা হইবে। অতঃপর সর্বপ্রথম তোমাদের প্রত্যেকের উরু ও হাতের তালু তাহার (কর্মকাণ্ড) সম্পর্কে বলিয়া দিবে। হযরত মুআবিয়া (রাঃ) বলেন, ইহাই তোমার দ্বীন এবং তুমি যেখানেই থাকিয়া এই দ্বীনের উপর সুন্দরভাবে আমল করিবে তোমার জন্য ইহা যথেষ্ট হইবে। (ইস্তিআব) হযরত আদি ইবনে হাতেম (রাঃ)কে দাওয়াত প্রদান হযরত আদি ইবনে হাতেম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদীনায় হিজরতের (অথবা নুবওয়াত দাবীর) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।