হায়াতুস্ সাহাবাহ্ রাঃ) ৯৭ ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইল অথবা আবু তামীমাহ (রাঃ) বলিয়াছেন যে, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসিয়া বলিল, আপনি কি আল্লাহর রাসূল? অথবা বলিল, আপনি কি মুহাম্মাদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হাঁ। সে বলিল, আপনি কাহাকে ডাকিয়া থাকেন? তিনি বলিলেন, আমি অদ্বিতীয় এক আল্লাহ আয্যা ওয়াজাল্লাকে ডাকি, যাঁহাকে বিপদের সময় ডাকিলে তিনি তোমার বিপদ দূর করিয়া দেন এবং যাঁহাকে দুর্ভিক্ষের সময় ডাকিলে তিনি তোমার জন্য খাদ্য শস্য উৎপন্ন করিয়া দেন এবং মরুভূমিতে যখন তোমার উট হারাইয়া যায় তখন তাঁহাকে ডাকিলে তোমার উট ফিরাইয়া দেন। এই সকল কথা শুনিবার পর তিনি ইসলাম গ্রহণ করিলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! আমাকে কিছু নসীহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কোন জিনিসকে অথবা বলিলেন, কাহাকেও গালি দিও না। উক্ত সাহাবী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হইতে আমাকে এই নসীহত করিয়াছেন সেদিন হইতে আমি কোন উট অথবা কোন বকরীকেও আর গালি দেই নাই । (আহমদ) হযরত মুআবিয়া ইবনে হাইদাহ (রাঃ)কে দাওয়াত প্ৰদান হযরত মুআবিয়া ইবনে হাইদাহ কুশাইরী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি এ যাবৎ আপনার নিকট আসি নাই। তারপর উভয় হাতের তালু একত্র করিয়া দেখাইয়া বলিলেন, কারণ, আমি আঙ্গুলের রেখা অপেক্ষা অধিকবার কসম খাইয়াছি যে, আপনার নিকট আসিব না আর আপনার দ্বীন গ্রহণ করিব না। কিন্তু এখন আমি আপনার নিকট এমন অবস্থায় আসিয়া উপস্থিত হইয়াছি যে, আল্লাহ্ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।