হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৯৫ আমাদের মা'বুদদের সমালোচনা করেন ও নিন্দা করেন। অতএব তাহারা নিকট আসিয়া বসিল। (হযরত হুসাইন (রাঃ) ভিতরে প্রবেশ করিলে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মুরুবিবির (অর্থাৎ হযরত হুসাইন (রাঃ)এর) জন্য জায়গা করিয়া দাও! তাহার ছেলে হযরত এমরান (রাঃ) ও তাহার সঙ্গীগণ পূর্ব হইতেই সেখানে উপস্থিত ছিলেন। হযরত হুসাইন (রাঃ) বলিলেন, আপনার সম্পর্কে এই সকল কি কথা শুনিতেছি! আপনি নাকি আমাদের মা'বুদগুলির নিন্দা করেন এবং উহাদের সমালোচনা করেন। আপনার পিতা ত ধর্মকর্মে পরিপক্ক ও অতি ভাললোক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে হুসাইন, আমার ও তোমার উভয়ের পিতাই দোযখে গিয়াছেন। হে হুসাইন, বল দেখি, তুমি কতজন মা'বুদের উপাসনা কর? হযরত হুসাইন (রাঃ) বলিলেন,যমীনে সাতজন ও আসমানে একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আচ্ছা, যখন কোন অসুবিধায় পড় তখন কাহাকে ডাক ?তিনি বলিলেন,যিনি আসমানে আছেন তাহাকে ডাকি। জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, যখন মাল-দৌলত নষ্ট হয় তখন কাহাকে ডাক? তিনি বলিলেন, যিনি আসমানে আছেন, তাহাকে ডাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, (আশ্চর্যের বিষয়) তিনি একাই তোমাকে সাহায্য করিতেছেন, আর তুমি তাঁহার সহিত অন্যান্যদেরকে শরীক করিতেছ! তুমি কি সেই আসমানী খোদার অনুমতি ক্ৰমে তাহার সহিত এইগুলিকে শরীক করিতেছ? না এই ভয় করিতেছ যে, তাহাদিগকে শরীক না করিলে তাহারা তোমার উপর প্রবল হইয়া যাইবে? তিনি বলিলেন, না, দুইটার একটাও না। হযরত হুসাইন (রাঃ) বলেন, আমি এখন বুঝিতে পারিলাম যে, তাঁহার ন্যায় এমন মহান ব্যক্তির সহিত ইতিপূর্বে আমি কখনও আলাপের সুযোগ পাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে হুসাইন, ইসলাম গ্রহণ কর, শান্তি পাইবে। তিনি বলিলেন, (যেহেতু) আমার কাওম ও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।