কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৯৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) অপেক্ষা সুন্দর কালাম আর কখনও শুনি নাই। আমি তাঁহাকে আবার বলিতে বলিলাম। তিনি পুনরায় বলিলেন। আমি বলিলাম, আপনি কোন্‌ জিনিসের প্রতি দাওয়াত দিতেছেন? তিনি বলিলেন, আমি এই দাওয়াত দিতেছি যে,তুমি আল্লাহর উপর ঈমান আনিবে, তিনি একা, তাঁহার কোন অংশীদার নাই। আর মূর্তিপূজা ঘাড় হইতে নামাইয়া ফেলিবে এবং এই সাক্ষ্য দিবে যে, আমি আল্লাহর রাসূল। বলিলাম, আমি যদি এইরূপ করি তবে কি পাইব? তিনি বলিলেন, তোমার জন্য বেহেশত। আমি বলিলাম, আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই, তিনি একা, তাঁহার কোন অংশীদার নাই। আর মূর্তিপৃজা ঘাড় হইতে নামাইয়া ফেলিলাম এবং উহাদের সহিত নিঃসম্পর্কতার ঘোষণা দিলাম। আর সাক্ষ্য দিতেছি যে, আপনি আল্লাহর বান্দা ও তাঁহার রাসূল। অতঃপর আমি বেশ কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামের নিকট রহিলাম এবং কোরআনের অনেকগুলি সূরা শিখিবার পর নিজের কাওমের নিকট ফিরিয়া আসিলাম। আবদুল্লাহ ইবনে আবদুর রহমান আদভী (রহঃ) বলেন, পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে আবি তালেব (রাঃ)কে এক জামাতের আমীর বানাইয়া পাঠাইলেন। উক্ত জামাতের লোকেরা এক স্থান হইতে বিশটি উট ধরিয়া হাঁকাইয়া আনিল। হযরত আলী (রাঃ) পরে জানিতে পারিলেন যে, উক্ত উটগুলি হযরত যেমাদ (রাঃ)এর কাওমের। তিনি বলিলেন, তাহাদের উট তাহাদিগকে ফিরাইয়া দাও। সুতরাং তাহা ফিরাইয়া দেওয়া হইল। (এসাবাহ) হযরত এমরান (রাঃ)এর পিতা হযরত হুসাইন (রাঃ)কে দাওয়াত প্রদান হযরত এমরান ইবনে হুসাইন (রাঃ) বলেন, কোরাইশগণ হুসাইন (রাঃ)কে খুবই সম্মান করিত। তাহারা তাহার নিকট আসিয়া বলিল, আপনি আমাদের পক্ষ হইয়া এই ব্যক্তির সহিত কথা বলুন। কারণ তিনি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।