কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৯২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) কথাও শুনিয়াছি, কিন্ত এই কথাগুলির ন্যায় কোন কথা কখনও শুনি নাই। আপনার হাত দিন, আমি আপনার হাতে ইসলামের উপর বাইআত হইব। (অর্থাৎ ইসলাম গ্রহণ করিব)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বাইআত করিলেন এবং বলিলেন, এই বাইআত তোমার কাওমের জন্যও? তিনি বলিলেন, আচ্ছা, আমার কাওমের জন্যও। পরবর্তীকালে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লস্কর প্রেরণ করিলেন। তাহারা হযরত যেমাদ (রাঃ)এর কাওমের নিকট দিয়া অতিক্ৰম করিল। লস্করের আমীর দলের লোকদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কি এই কাওমের কোন জিনিস লইয়াছ? এক ব্যক্তি বলিল, আমি তাহাদের একটি লোটা লইয়াছি। আমীর বলিলেন, ফিরাইয়া দাও, কারণ ইহারা হযরত যেমাদ (রাঃ)এর কাওম। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত যেমাদ (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোতবা শুনিয়া বলিলেন, আপনার কথাগুলি আবার বলুন, কারণ আপনার এই কথাগুলি (আরবী সাহিত্য) সমুদ্রের গভীর তলদেশ পর্যন্ত পৌছিয়া গিয়াছে। (বিদায়াহ) আবদুর রহমান আদভী (রহঃ) বলেন, হযরত যেমাদ (রাঃ) বলিয়াছেন যে, আমি ওমরার উদ্দেশ্যে মক্কায় আসিলাম। একদিন এক মজলিসে বসিলাম, যেখানে আবু জেহেল, ওতবা ইবনে রাবীআহ ও উমাইয়াহ ইবনে খালাফও উপস্থিত ছিল। আবু জেহেল বলিল, এই ব্যক্তি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া দিয়াছে, আমাদিগকে নির্বোধ বলিতেছে, আমাদের মৃতদেরকে গোমরাহ বলিতেছে আর আমাদের মা'বুদগুলির নিন্দা করিতেছে। উমাইয়াহ বলিল, নিঃসন্দেহে লোকটি পাগল। (নাউযুবিল্লাহ) হযরত যেমাদ (রাঃ) বলেন, তাহার কথা আমার মনে বসিয়া গেল। আমি মনে মনে বলিলাম, আমি ত আছর শইঁত্যাদির চিকিৎসা করিয়া থাকি। সুতরাং আমি উক্ত মজলিস হইতে উঠিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করিতে লাগিলাম, কিন্তু সারাদিন তালাশ করিয়াও তাঁহাকে পাইলাম না। পরদিন আবার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।