হায়াতুস্ সাহাবাহ্ রাঃ) ৯১ আল্লাহ, আপনি তাহাকে এই রোগ হইতে সুস্থ করিবেন না। সুতরাং সেই রোগেই তাহার মৃত্যু হইল। (ইবনে সা'দ) হযরত যেমাদ (রাঃ)কে দাওয়াত প্রদান হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, হযরত যেমাদ (রাঃ) মক্কায় আগমন করিলেন। তিনি আয্দে শানওয়া গোত্রীয় ছিলেন এবং তিনি মন্ত্র দ্বারা জ্বীন ভূতের আছর ইত্যাদির চিকিৎসা করিতেন। তিনি মক্কায় কতিপয় নির্বোধ লোকদিগকে বলাবলি করিতে শুনিলেন যে, (নাউযুবিল্লাহ) ‘মুহাম্মাদ পাগল হইয়া গিয়াছে।’ তিনি জিজ্ঞাসা করিলেন, এই লোকটিকে কোথায় পাওয়া যাইবে? আল্লাহ তায়ালা হয়ত আমার হাতে তাহাকে রোগমুক্ত করিয়া দিবেন। হযরত যেমাদ (রাঃ) বলেন, আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিয়া বলিলাম, আমি এই সমস্ত আছরের চিকিৎসা করিয়া থাকি। (আমি আপনার চিকিৎসা করি)। হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি CART A OLN UE 27d PEE 2627832) LPP, HIS Lig edad s 0s i SY IIE HUN LET EI অর্থ ৪ নিশ্চয় সকল প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য। আমি তাঁহার ংসা করিতেছি এবং তাহার নিকট সাহায্য চাহিতেছি। তিনি যাহাকে হেদায়াত দান করেন তাহাকে কেহ গোমরাহ করিতে পারে না, আর তিনি যাহাকে গোমরাহ করেন তাহার জন্য কোন পথ প্রদর্শক নাই! আমি সাক্ষ্য দিতেছি যে,, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই, তিনি একা তাঁহার কোন অংশীদার নাই। তিনি এই খোতবা তিনবার পড়িলেন। হযরত যেমাদ (রাঃ) বলিলেন, খোদার কসম, আমি জ্যোতিষীদের কথা, জাদুকরদের কথা এবং কবিদের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।